এইচএসসি ইংরেজি ১ম পত্রের প্রশ্নের ধরন ও উত্তর কৌশল
এইচএসসি ইংরেজি ১ম পত্র: প্রশ্নের ধরন ও উত্তর কৌশল

ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের ধরন ও উত্তর লেখার সঠিক কলাকৌশল জেনে নিয়ে উত্তর লিখতে হবে। পরীক্ষায় ভালো করার জন্য প্রশ্নের ধরন বোঝা এবং নির্দিষ্ট কৌশল অনুসরণ করা জরুরি।

পার্ট-এ: রিডিং টেস্ট (৭০ নম্বর)

সিন কম্প্রিহেনশন

পাঠ্যবইয়ের ইউনিটগুলো থেকে ১, ২ ও ৩ নম্বর প্রশ্ন প্রণয়ন করা হবে।

প্রশ্ন নম্বর ১: এই প্রশ্নে সাতটি এমসিকিউ থাকবে। প্রতিটি প্রশ্নে চারটি করে বিকল্প উত্তর দেওয়া থাকবে। সঠিক উত্তরটি বাছাই করে লিখতে হবে। সিন কম্প্রিহেনশনটি পড়েই উত্তর দিতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশ্ন নম্বর ২: এই প্রশ্নে উত্তরমূলক প্রশ্ন থাকবে। প্রতিটির নম্বর ২ করে। এই প্রশ্নের মাধ্যমে স্মৃতিশক্তি, সৃষ্টিশীলতা, অনুধাবন ক্ষমতা, বিশ্লেষণ ও মূল্যায়ন শক্তি যাচাই করা হয়।

প্রশ্ন নম্বর ৩: এই প্রশ্নে সিন কম্প্রিহেনশন ভিত্তিক গ্যাপ ফিলিং থাকবে। পাঁচটি শূন্যস্থানসহ একটি প্যাসেজ দেওয়া হবে। শুধু উত্তরগুলো লিখতে হবে এবং বুঝেশুনে উত্তর দিতে হবে।

আনসিন প্যাসেজ

পাঠ্যবই বহির্ভূত অনুচ্ছেদ অবলম্বনে ৪ ও ৫ নম্বর প্রশ্ন থাকবে।

প্রশ্ন নম্বর ৪: ইনফরমেশন ট্রান্সফার থাকবে। যথাযথ তথ্যের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তথ্যের পরিবর্তন কীভাবে চেয়েছে, আগে ভালোভাবে পড়ে নিতে হবে।

প্রশ্ন নম্বর ৫: প্রদত্ত আনসিন প্যাসেজের রাইটিং সামারি লিখতে হবে। সামারি অংশে লেখা কমে তিন ভাগের এক ভাগ হবে। সামারিতে পরোক্ষ উক্তি, নিজস্ব শব্দমালা ও সরল বাক্যমালা ব্যবহার করতে হবে।

প্রশ্ন নম্বর ৬: বাক্যগুলো ম্যাচিং করতে হবে। তিনটি কলাম থাকবে, প্রতিটিতে পাঁচটি বাক্যাংশ থাকে। কলামগুলো থেকে বাক্যাংশ নিয়ে পাঁচটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে।

প্রশ্ন নম্বর ৭: আটটি রিয়ারেঞ্জিং সেন্টেন্স থাকবে। এলোমেলোভাবে দেওয়া বাক্যকে ধারাবাহিকভাবে সাজাতে হবে। গল্পটি যেন অর্থপূর্ণ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। উত্তরপত্রে বাক্যগুলোর বাঁ পাশের বর্ণমালা সাজিয়ে লিখলেই চলবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশ্ন নম্বর ৮: কবিতা থেকে প্রশ্নের উত্তর লিখতে হবে। ৮টি প্রশ্নের মধ্যে যেকোনো ৫টির উত্তর দিতে হবে। পাঠ্যবইয়ের কবিতা ঠিকমতো পড়লেই উত্তর করা সম্ভব। নম্বর ২ করে ১০ নম্বর।

প্রশ্ন নম্বর ৯: গল্প থেকে প্রশ্নের উত্তর লিখতে হবে। ৮টি প্রশ্নের মধ্যে যেকোনো ৫টির উত্তর দিতে হবে। নম্বর ২ করে ১০ নম্বর। গল্প ভালোভাবে জানা থাকলে সহজেই উত্তর করা যায়।

পার্ট-বি: রাইটিং টেস্ট (৩০ নম্বর)

প্রশ্ন নম্বর ১০: একটি অসম্পূর্ণ গল্পকে সম্পূর্ণ করতে হবে। যতটুকু দেওয়া থাকবে, তার সঙ্গে কমপক্ষে নতুন ১০ থেকে ১৫টি বাক্য লিখে গল্পটি সম্পূর্ণ করতে হবে। প্রয়োজনে বেশি বাক্য লেখা যাবে। গল্পটির একটি শিরোনাম লিখতে হবে, যা অর্থবহ ও যথাযথ হতে হবে। অনেকে শিরোনাম না লিখে ভুল করে। তাই শিরোনাম দিতে ভুলবেন না। নম্বর ১৫।

প্রশ্ন নম্বর ১১: দৈনন্দিন জীবন ও অভিজ্ঞতার ভিত্তিতে একটি সংলাপ লিখতে হবে। কমপক্ষে ১০ জোড়া পূর্ণ বাক্য লিখতে হবে, যার মধ্যে ৫টি প্রশ্নবাক্য ও ৫টি উত্তরবাক্য থাকবে। সংলাপের বাক্যগুলো শ্রুতিমধুর হতে হবে। সংলাপ পরিপূর্ণ ও অর্থবহ করতে প্রয়োজনে আরও ৩/৪টি প্রশ্নোত্তর বাড়ানো যাবে। শুধু hello, yes, no, thanks, welcome ইত্যাদি দিলেই হবে না। নম্বর ১৫।

ইকবাল খান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা।