জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ২০তম গ্রেডে দুই ক্যাটাগরির পদে মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
১. গার্ড (পুরুষ)
- পদসংখ্যা: ১০
- বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
- গ্রেড: ২০
- যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাস। এসএসসি অথবা এইচএসসি পাসসহ আনসারের ট্রেনিংপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
২. গার্ড (মহিলা)
- পদসংখ্যা: ৫
- বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
- গ্রেড: ২০
- যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাস। এসএসসি অথবা এইচএসসি পাসসহ আনসারের ট্রেনিংপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা ও আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। আগ্রহীরা jobs.juniv.edu ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।