বাংলা ব্যাকরণ: কারক ও বিভক্তি নির্ণয়
বাংলা ব্যাকরণে কারক ও বিভক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়। নিচে বিভিন্ন কারকে বিভক্তির প্রয়োগ উদাহরণসহ দেখানো হলো।
কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ
- শিমুল বই পড়ে — প্রথমা বিভক্তি
- লিপিকে যেতে হবে — দ্বিতীয়া বিভক্তি
- জীবনানন্দ ‘বনলতা সেন’ রচনা করেছেন — তৃতীয়া বিভক্তি
- আমার খাওয়া হয়নি — ষষ্ঠী বিভক্তি
- ছাগলে কী না খায় — সপ্তমী বিভক্তি
কর্মকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ
- পুলিশ ডাক — প্রথমা বিভক্তি
- আমি তাকে চিনি — দ্বিতীয়া বিভক্তি
- জিজ্ঞাসিব জনে জনে — সপ্তমী বিভক্তি
করণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ
- ছেলেরা ফুটবল খেলে — প্রথমা বিভক্তি
- আমরা কান দ্বারা শুনি — তৃতীয়া বিভক্তি
- এ সন্তান হতে দেশের মুখ উজ্জ্বল হবে — পঞ্চমী বিভক্তি
- আকাশ মেঘে ঢাকা — সপ্তমী বিভক্তি
অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ
- বাসটি পাবনা ছাড়ল — প্রথমা বিভক্তি
- বাবাকে বড্ড ভয় পাই — দ্বিতীয়া বিভক্তি
- তার চোখ দিয়ে পানি পড়ছে — তৃতীয়া বিভক্তি
- জেলেরা নদীতে মাছ ধরছে — পঞ্চমী বিভক্তি
- বাঘের ভয়ে সকলে ভীত — ষষ্ঠী বিভক্তি
- দুধে দই হয় — সপ্তমী বিভক্তি
সম্প্রদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ
- গুরু দক্ষিণা দাও — প্রথমা বিভক্তি
- দরিদ্রকে দান কর — চতুর্থী বিভক্তি
- ভিক্ষুকদের ভিক্ষা দাও — ষষ্ঠী বিভক্তি
- দীনে দয়া কর — সপ্তমী বিভক্তি
সকল কারকে ‘এ’ বা সপ্তমী বিভক্তির প্রয়োগ
- পাগলে কী না বলে — কর্তৃকারকে ‘এ’ বিভক্তি
- জিজ্ঞাসিব জনে জনে — কর্মকারকে ‘এ’ বিভক্তি
- জ্ঞানে বিমল আনন্দ লাভ হয় — করণ কারকে ‘এ’ বিভক্তি
- দীনে দয়া কর — সম্প্রদান কারকে ‘এ’ বিভক্তি
- তিলে তৈল হয় — অপাদান কারকে ‘এ’ বিভক্তি
- বনে বাঘ থাকে — অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি
বিভিন্ন কারকে শূন্য বিভক্তির প্রয়োগ
- দিপু স্কুলে যায় — কর্তৃকারকে শূন্য বিভক্তি
- ঘোড়া গাড়ি টানে — কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি
- ছেলেরা বল খেলে — করণ কারকে ‘শূন্য’ বিভক্তি
- ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক — সম্প্রদান কারকে ‘শূন্য’ বিভক্তি
- ট্রেনটি ঢাকা ছাড়ল — অপাদানে ‘শূন্য’ বিভক্তি
- আমরা কুমিল্লা যাব — অধিকরণ কারকে ‘শূন্য’ বিভক্তি
অধ্যাপক মোহাম্মদ আফলাতুন, অধ্যক্ষ, হাজারীবাগ সরকারি কলেজ, ঢাকা। পরীক্ষা থেকে আরও পড়ুন: পাঠ্যবই থেকে, সপ্তম শ্রেণি বাংলা ২য় পত্র।


