গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ২৫ জুন পর্যন্ত
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন অনুষদ ও বিভাগে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট ১৯ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ২৫ জুন ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

পদসংখ্যা ও বিভাগ

সহকারী অধ্যাপক

বিজ্ঞান অনুষদে পরিসংখ্যান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগে একটি করে দুটি পদ এবং ইঞ্জিনিয়ারিং অনুষদে অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি পদ রয়েছে। বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

প্রভাষক

বিজ্ঞান অনুষদে পরিসংখ্যান (৩টি), মনোবিজ্ঞান (২টি), উদ্ভিদবিজ্ঞান (১টি); সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি (২টি), আন্তর্জাতিক সম্পর্ক (২টি); ইঞ্জিনিয়ারিং অনুষদে সিভিল ইঞ্জিনিয়ারিং (২টি); ব্যবসায় শিক্ষা অনুষদে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (১টি); আইন অনুষদে আইন বিভাগ (১টি); এবং ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে (২টি) পদ রয়েছে। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বয়সসীমা

স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩২ বছর, এমফিল ডিগ্রিধারীদের ৩৪ বছর ও পিএইচডি ডিগ্রিধারীদের ৩৬ বছর। অধিকতর যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০ সেট আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে জমা দিতে হবে। আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.gstu.edu.bd থেকে সংগ্রহ করা যাবে। আবেদন ফি ৬০০ টাকা। আবেদনের শেষ তারিখ ২৫ জুন ২০২৬। বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ