বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার সকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তাঁরা পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের কারণ ও বিবরণ
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত কারণ উল্লেখ করা হয়েছে। বিএসইসির যে চার কমিশনার পদত্যাগ করেছেন তাঁরা হলেন— মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফউদ্দিন।
নতুন নিয়োগ প্রক্রিয়া
জানা গেছে, আজই নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হবে; সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আজ দুপুরে কয়েকজন সম্ভাব্য চেয়ারম্যান ও কমিশনার প্রার্থী অর্থ মন্ত্রণালয়ে আসতে পারেন।
শেয়ারবাজার থেকে আরও পড়ুন: শেয়ারবাজার, পদত্যাগ, বিএসইসি।



