পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয় ওআইসি ভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে কয়েকটি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। এই বৃত্তির আওতায় কোনো টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বাংলাদেশের শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
বৃত্তির বিবরণ
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিসের ওপর মাস্টার্স অব সায়েন্স ও পিএইচডি প্রোগ্রামে মোট ২৫টি বৃত্তি দেবে পাকিস্তানের এই বিশ্ববিদ্যালয়টি। কমস্যাটস বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ পাকিস্তানের একটি ফেডারেল চার্টার্ড পাবলিক সেক্টর বিশ্ববিদ্যালয়। ১৯৯৮ সালে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি হিসেবে প্রতিষ্ঠিত হয়।
আবেদনের যোগ্যতা
- স্নাতকোত্তরের জন্য ১৬ বছরের একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। স্নাতকোত্তরের জন্য একাডেমিক ক্যারিয়ারে ন্যূনতম সিজিপিএ ২.৫ (৪-এর মধ্যে) বা ৫৫ শতাংশ নম্বর পেতে হবে।
- পিএইচডির জন্য ১৮ বছরের একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। একাডেমিক ক্যারিয়ারে ন্যূনতম সিজিপিএ ৩ (৪-এর মধ্যে) বা ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহীদের ৩১ মে ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করুন।
বাংলাদেশের শিক্ষার্থীরা এই সুযোগটি কাজে লাগাতে পারেন। বৃত্তি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।



