ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু ১০ জুন
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু ১০ জুন

রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি আবেদন আগামী ১০ জুন শুরু হবে। আবেদন চলবে ২০ জুন পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভর্তি প্রক্রিয়া ও যোগ্যতা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত সাতটি সরকারি কলেজ— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে ভর্তি আবেদন নেওয়া হবে।

আবেদনের সময়সীমা ও ফি

ভর্তি নির্দেশিকায় উল্লেখিত শর্ত পূরণ সাপেক্ষে আগামী ১০ জুন দুপুর ১২টা থেকে ২০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.dcu.ac.bd)-এ আবেদন করা যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। পেমেন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে। ভর্তিচ্ছুরা তিনটি ইউনিটেই আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতাসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ইউনিটভিত্তিক ভর্তি নির্দেশিকায় উল্লেখ থাকবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি পরে প্রকাশ করা হবে। আগামী ৫ জুলাই থেকে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের আসন বিন্যাস ৮ জুলাই থেকে এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের আসন বিন্যাস ১৪ জুলাই থেকে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ