জীববিজ্ঞান ১ম পত্রের কোষ বিভাজন অধ্যায় থেকে ২০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো। এই প্রশ্নগুলো এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশ্ন ও উত্তর
১. ওয়াল্টার ফ্লেমিং কোথায় প্রথম কোষ বিভাজন লক্ষ করেন? ক. সামুদ্রিক সালামান্ডার কোষে
২. কোনটি নিউক্লিয়াসের বিভাজন? গ. ক্যারিওকাইনেসিস
৩. কোষ চক্রের কত সময় মাইটোসিস বিভাজনে ব্যয় হয়? ক. ৫–১০ শতাংশ
৪. ইন্টারফেজ পর্যায়ের নিউক্লিয়াসকে কী বলা হয়? খ. বিপাকীয় নিউক্লিয়াস
৫. কোষ চক্রের ইন্টারফেজ দশায় কত ভাগ সময় লাগে? ঘ. ৯০–৯৫
৬. অ্যানাফেজ দশায় ‘V’ আকৃতির ক্রোমোজোমকে কী বলে? ক. মেটাসেন্টিক
৭. কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে? গ. অ্যানাফেজ
৮. অ্যানাফেজ কী নামে পরিচিত? গ. গতি পর্যায়
৯. কোন জীব মাইটোসিস প্রক্রিয়ায় বংশবিস্তার করে? গ. ক্ল্যামিডোমোনাস
১০. মিয়োসিস প্রক্রিয়ায় একটি কোষ কতটি ধাপে বিভাজিত হয়ে চারটি কোষ সৃষ্টি করে? ক. ২
১১. বেনেডিন ও হাউসার কোন জীবের গ্যামিটে হ্যাপ্লায়েড সংখ্যক ক্রোমোজোম লক্ষ করেন? ক. অ্যাসকেরিস
১২. কত সালে স্ট্রাসবার্জার মিয়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন? ক. ১৮৮৮
১৩. কোন ধাপে দানাদার ক্রোমোমিয়ার দেখা যায়? খ. লেপ্টোটিন
১৪. মিয়োসিস কোষ বিভাজনের কোন উপধাপে সিন্যাপসিস ঘটে? খ. জাইগোটিন
১৫. বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন উপধাপে? খ. জাইগোটিন
১৬. ‘কায়াজমা’ তৈরি হয় কোন উপর্যায়ে? ঘ. ডিপ্লোটিন
১৭. মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে? গ. অ্যানাফেজ
১৮. একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে কী বলে? ক. ক্রসিং ওভার
১৯. প্রথম ক্রসিং ওভার আবিষ্কার করেন কে? গ. থমাস হান্ট মর্গান
২০. থমাস হান্ট মর্গান কোন উদ্ভিদে প্রথম ক্রসিং ওভার লক্ষ করেন? খ. ভুট্টা
সঠিক উত্তর
- ১. ক
- ২. গ
- ৩. ক
- ৪. খ
- ৫. ঘ
- ৬. ক
- ৭. গ
- ৮. গ
- ৯. গ
- ১০. ক
- ১১. ক
- ১২. ক
- ১৩. খ
- ১৪. খ
- ১৫. খ
- ১৬. ঘ
- ১৭. গ
- ১৮. ক
- ১৯. গ
- ২০. খ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা



