এইচএসসি পদার্থবিজ্ঞান ২য় পত্র: তড়িৎ বিভব ও ক্ষেত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর
এইচএসসি পদার্থবিজ্ঞান ২য় পত্র: তড়িৎ বিভব ও ক্ষেত্রের প্রশ্ন

এইচএসসি পদার্থবিজ্ঞান ২য় পত্র: তড়িৎ বিভব ও ক্ষেত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর

পদার্থবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়–২১ থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো। এই প্রশ্নগুলো শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে।

প্রশ্ন ও উত্তর

১. তড়িৎ বিভব কী? ক. একপ্রকার কাজ খ. একপ্রকার শক্তি গ. একপ্রকার গতি ঘ. একপ্রকার ত্বরণ উত্তর: ক

২. তড়িৎ বিভব কোন রাশি? ক. স্কেলার খ. শক্তি গ. ভেক্টর ঘ. ত্বরণ উত্তর: ক

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. গাউসীয় তল কী? ক. একপ্রকার আবদ্ধ তল খ. একপ্রকার শক্তি গ. একপ্রকার সুষম তল ঘ. একপ্রকার ত্বরণ উত্তর: ক

৪. বিভব পার্থক্য ও তড়িৎ প্রাবল্য পরস্পর কেমন? ক. সমানুপাতিক খ. কম গ. বেশি ঘ. অসীম উত্তর: ক

৫. প্রোটনের আধান কত? ক. 1.6×10-31C খ. 1.9×1060C গ. 1.6×10-19C ঘ. 1.6×10-23C উত্তর: গ

৬. তড়িৎ ভেদনযোগ্যতার একক কোনটি? ক. C2N-1m-2 খ. Nm2C-2 গ. C2N-2m-2 ঘ. NmC-2 উত্তর: ক

৭. দুটি চার্জের মধ্যকার বলের মান নির্ভর করে— i. চার্জের পরিমাণের ওপর ii. মধ্যবর্তী দূরত্বের ওপর iii. ডাই–ইলেকট্রিক ধ্রুবকের ওপর নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii উত্তর: ঘ

৮. ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য— i. ঋণাত্মক চার্জ ii. ধনাত্মক চার্জ iii. ভর আছে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii উত্তর: খ

৯. তড়িৎক্ষেত্রের দিক নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়? ক. বিন্দু চার্জ খ. পরখ চার্জ গ. বদ্ধ চার্জ ঘ. মুক্ত চার্জ উত্তর: খ

১০. তড়িৎক্ষেত্রে ১টি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে সেটি— i. স্থির থাকবে ii. বল লাভ করবে iii. নির্দিষ্ট পথে চলবে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii উত্তর: গ

১১. দুটি আহিত বস্তুকে পরস্পরের সঙ্গে সংযুক্ত করলে আধানের প্রবাহ কোন দিকে হবে, তা কোন বিষয়ের ওপর নির্ভর করে? ক. আধানের পরিমাণ খ. তড়িৎক্ষেত্র গ. তড়িৎ প্রাবল্য ঘ. তড়িৎ বিভব উত্তর: ঘ

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

১২. নিচের কোনটি ভোল্টের সমতুল্য? ক. JA-1s-1 খ. JA-1s গ. JAs-1 ঘ. JAs উত্তর: ক

১৩. পৃথিবীর বিভব কেমন? ক. ধনাত্মক খ. ঋণাত্মক গ. শূন্য ঘ. অসীম উত্তর: গ

১৪. আধান ও বিভবের গুণফলের একক কী? ক. জুল খ. ভোল্ট গ. ফ্যারাডে ঘ. হেনরি উত্তর: ক

১৫. সমবিভব তল ও তড়িৎক্ষেত্রের মধ্যবর্তী কোণের পরিমাপ কত? ক. 60° খ. 90° গ. 120° ঘ. 180° উত্তর: খ

১৬. সমবিভব তলের যেকোনো দুটি বিন্দুর বিভব পার্থক্য কত? ক. শূন্য খ. অসীম গ. এক ভোল্ট ঘ. দুই ভোল্ট উত্তর: ক

১৭. একটি চার্জিত গোলাকার পরিবাহীর— i. অভ্যন্তরে প্রাবল্য শূন্য ii. অভ্যন্তরে বিভব শূন্য iii. পৃষ্ঠের সব বিন্দুর বিভব সমান নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii উত্তর: খ

১৮. একটি তড়িৎ দ্বিপোলের জন্য তড়িৎ প্রাবল্য কীরূপে পরিবর্তিত হয়? ক. r-1 খ. r-2 গ. r-3 ঘ. r-4 উত্তর: গ

১৯. আধান ঘনত্বের একক কী? ক. Cm-3 খ. Cm-2 গ. Cm2 ঘ. Cm3 উত্তর: খ

২০. তড়িৎ দ্বিমেরুর একক কী? ক. Am খ. Cm গ. Cm-1 ঘ. Cm3 উত্তর: খ

২১. তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে— i. তড়িৎ দ্বিমেরু ভ্রামক ভেক্টর রাশি ii. তড়িৎ দ্বিমেরু অক্ষের ওপর তড়িৎ প্রাবল্য সর্বোচ্চ iii. তড়িৎ দ্বিমেরুর সমদ্বিখণ্ডকের ওপর তড়িৎ বিভব সর্বোচ্চ নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii উত্তর: ক

সঠিক উত্তরসমূহ

১. ক ২. ক ৩. ক ৪. ক ৫. গ ৬. ক ৭. ঘ ৮. খ ৯. খ ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. খ ২১. ক

মো. আব্দুল মান্নান, প্রভাষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা