জাপানে উচ্চশিক্ষার জন্য বৃত্তি, আবেদনের শেষ সময় ৩১ মে ২০২৬
জাপানে উচ্চশিক্ষা বৃত্তি, শেষ সময় ৩১ মে ২০২৬

উন্নত গবেষণার সুবিধা, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় এবং নিরাপদ ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ পরিবেশ—এসবের সমন্বয়ে জাপান এখন বিশ্বের শিক্ষার্থীদের কাছে একটি কাঙ্ক্ষিত গন্তব্য। উচ্চশিক্ষার জন্য যাঁরা জাপানে যেতে চান তাঁদের জন্য একটি বৃত্তি রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের আওতায় স্নাতক ও স্নাতকোত্তরে পড়াশোনার সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় ৩১ মে ২০২৬।

সুযোগ-সুবিধা

  • নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন এককালীন আর্থিক সহায়তা
  • শিক্ষার ব্যয় নির্বাহে সহায়ক অনুদান পাবেন শিক্ষার্থীরা
  • জাপানের একটি উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ
  • আর্থিক সুবিধা হিসেবে পাঁচ লাখ জাপানিজ ইয়েন পাওয়ার সুযোগ (প্রোগ্রামভেদে পরিবর্তনশীল)

আবেদনের যোগ্যতা

  • এপ্রিল-মে ২০২৬ সেশনে দেশটির বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে
  • আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে
  • জাপান স্টাডি সাপোর্টের একটি নিবন্ধিত ‘মাই পেজ’ থাকতে হবে
  • ইংরেজি ও জাপানিজ—দুই ভাষায় দক্ষতা থাকতে হবে

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের পদ্ধতি ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ