এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্নোত্তর
এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্নোত্তর

এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান ১ম পত্রের অধ্যায় ১১ থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো। এই প্রশ্নগুলো পরীক্ষার্থীদের দ্রুত প্রস্তুতিতে সহায়ক হবে।

বহুনির্বাচনি প্রশ্ন

  1. পাইরিমিডিন বেস কোনটি?
    ক. অ্যাডেনিন ও থাইমিন খ. গুয়ানিন ও সাইটোসিন
    গ. সাইটোসিন ও ইউরাসিল ঘ. অ্যাডেনিন ও ইউরাসিল
    উত্তর: গ. সাইটোসিন ও ইউরাসিল
  2. কোষের ‘প্রোটিন ফ্যাক্টরি’ কোনটি?
    ক. গলজি বস্তু খ. রাইবোজোম
    গ. লাইসোজোম ঘ. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
    উত্তর: খ. রাইবোজোম
  3. জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক কোনটি?
    ক. RNA খ. মাইটোকন্ড্রিয়া
    গ. DNA ঘ. সেন্ট্রোসোম
    উত্তর: গ. DNA
  4. প্রোটিন সংশ্লেষণকারী ক্ষুদ্রাঙ্গের নাম কী?
    ক. লাইসোজোম খ. মাইক্রোজোম
    গ. রাইবোজোম ঘ. সেন্ট্রোসোম
    উত্তর: গ. রাইবোজোম
  5. নিউক্লিয়ার মেমব্রেনের কাজ কোনটি?
    ক. নিউক্লিয়াসকে রক্ষণাবেক্ষণ করা খ. রাইবোজোম প্রস্তুত করা
    গ. RNA সংরক্ষণ করা ঘ. অণুনালিকা গঠন করা
    উত্তর: ক. নিউক্লিয়াসকে রক্ষণাবেক্ষণ করা
  6. কোনটিকে বংশগতির সক্রিয় অংশ বলা হয়?
    ক. ক্রোমোমিয়ার খ. হেটেরোক্রোমাটিন
    গ. ইউক্রোমাটিন ঘ. ম্যাট্রিক্স
    উত্তর: গ. ইউক্রোমাটিন
  7. লাইসোজোমকে কোষের সুইসাইড স্কোয়াড বলার কারণ কোনটি?
    ক. আমিষ সংশ্লেষণ খ. অটোফ্যাগি প্রক্রিয়া
    গ. স্নেহজাতীয় পদার্থের বিপাক ঘ. পিনোসাইটোসিস প্রক্রিয়া
    উত্তর: খ. অটোফ্যাগি প্রক্রিয়া
  8. মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত?
    ক. ২৩টি খ. ৪৪টি
    গ. ৪৬টি ঘ. ১৬০০টি
    উত্তর: গ. ৪৬টি
  9. ক্লোরোপ্লাস্টের শুষ্ক ওজনের শতকরা কত অংশ লিপিড?
    ক. ১০-২০ খ. ১০-৩০
    গ. ১০-৪০ ঘ. ১০-৫০
    উত্তর: ক. ১০-২০
  10. ইলাইওপ্লাস্ট কোন জাতীয় পদার্থ সঞ্চয় করে?
    ক. স্টার্চ বা শ্বেতসার খ. তেল ও স্নেহ
    গ. প্রোটিন ঘ. গ্লুকোজ
    উত্তর: খ. তেল ও স্নেহ
  11. প্রোটোপ্লাজমের কত শতাংশ পানি?
    ক. ২০-৪০% খ. ৩০-৬০%
    গ. ৫০-৭০% ঘ. ৭০-৯০%
    উত্তর: ঘ. ৭০-৯০%

প্রশ্নগুলো প্রস্তুত করেছেন মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ