এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান ১ম পত্রের অধ্যায় ১১ থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।
বহুনির্বাচনি প্রশ্ন
- আদর্শ অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কয়টি?
ক. ১০টি খ. ১৮টি গ. ২৫টি ঘ. ২০টি - সিনোসাইট কী?
ক. একপ্রকার নিউক্লিয়াস খ. একপ্রকার প্রোটোপ্লাজম গ. একপ্রকার কোষগহ্বর ঘ. একপ্রকার কোষঝিল্লি - কোষঝিল্লির জটিল ফসফোলাইপিডের মধ্যে কোনটি প্রধান?
ক. লেসিথিন খ. গ্লাইকোলিপিড গ. গ্লাইকোফসফোটাইড ঘ. ফসফোটাইড - কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কী?
ক. মাইসেলিস খ. মাইক্রোফাইব্রিল গ. ম্যাক্রোফাইব্রিল ঘ. সেলুলোজ - রাইবোজোমের প্রধান কাজ কোনটি?
ক. খাদ্য তৈরি খ. চর্বি তৈরি গ. প্রোটিন তৈরি ঘ. রেচন ক্রিয়া - কোষের অম্লত্ব ও ক্ষারত্ব বজায় রাখে কোনটি?
ক. সাইটোপ্লাজম খ. প্লাজমালেমা গ. কোষপ্রাচীর ঘ. কোষগহ্বর - প্রজাতির চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী কোনটি?
ক. সেন্ট্রোসোম খ. মাইটোকন্ড্রিয়া গ. ক্রোমোজোম ঘ. জিন - সবুজ ভিন্ন অন্য সব বর্ণের প্লাস্টিড কী নামে পরিচিত?
ক. ক্লোরোপ্লাস্ট খ. লিউকোপ্লাস্ট গ. ক্রোমোপ্লাস্ট ঘ. ক্রোমোটোপ্লাস্ট - লাইসোজোমকে কোষের 'সুইসাইড স্কোয়াড' বলার কারণ কী?
ক. আমিষ সংশ্লেষণ খ. অটোফ্যাগি প্রক্রিয়া গ. স্নেহজাতীয় পদার্থের বিপাক ঘ. পিনোফ্যাগি প্রক্রিয়া - একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সাধারণত কত গ্রাম DNA পাওয়া যায়?
ক. ১০ গ্রাম খ. ৫০ গ্রাম গ. ৭৫ গ্রাম ঘ. ১০০ গ্রাম - কোষের অভ্যন্তরে PH রক্ষা করে কোনটি?
ক. সাইটোপ্লাজম খ. কোষগহ্বর গ. গ্লাইঅক্সিজেন ঘ. নিউক্লিওপ্লাজম - কোনটি স্টপ কোডন?
ক. AUG খ. CCG গ. UAG ঘ. UAU - RNA থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কী বলে?
ক. রেপ্লিকোলন খ. ট্রান্সলেশন গ. ট্রান্সক্রিপশন ঘ. ট্রান্সফরমেশন - প্লাজমামেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল?
ক. লিপিড খ. প্রোটিন গ. এনজাইম ঘ. কার্বোহাইড্রেট - শক্তির রূপান্তরের সঙ্গে জড়িত অঙ্গাণু কোনটি?
ক. রাইবোজোম খ. ক্লোরোপ্লাস্ট গ. লাইসোজোম ঘ. গলজি বডি - কোষের 'শক্তি উত্পাদনকারী' অঙ্গাণু কোনটি?
ক. ক্লোরোপ্লাস্ট খ. রাইবোজোম গ. মাইটোকন্ড্রিয়া ঘ. গলজি বস্তু - প্রি mRNA এর যে অংশে ট্রান্সলেশন হয়, তাকে কী বলে?
ক. Exons খ. Introns গ. Splicing ঘ. Muton
সঠিক উত্তর
১. ঘ ২. খ ৩. ক ৪. ক ৫. গ ৬. ক ৭. ঘ ৮. গ ৯. খ ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. খ ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. ক
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।



