ব্যাকরণপ্রিয় ক্যাডেট কলেজে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আজ বাংলা বিষয়ের ব্যাকরণের পদগুলোর কারক ও বিভক্তি নির্ণয় দেওয়া হলো। নিচে ৫০টি উদাহরণসহ কারক ও বিভক্তি চিহ্নিত করা হয়েছে।
কারক ও বিভক্তি নির্ণয়ের উদাহরণ
- গুরুজনে কর ভক্তি — কর্মে সপ্তমী।
- অর্থ অনর্থ ঘটায় — কর্মে শূন্য।
- অন্ধজনে দেহ আলো — সম্প্রদানে সপ্তমী।
- দরিদ্রকে দান কর — চতুর্থী বিভক্তি।
- ভিক্ষুকদের ভিক্ষা দাও — ষষ্ঠী বিভক্তি।
- অন্নহীনে অন্ন দাও — সম্প্রদানে সপ্তমী।
- কাননে কুসুম কলি সকলি ফুটিল — অধিকরণে সপ্তমী।
- গৃহহীনে গৃহ দাও — সম্প্রদানে সপ্তমী।
- আকাশ মেঘে ঢাকা — অধিকরণে শূন্য।
- আমার ভাত খাওয়া হলো না — কর্মে শূন্য।
- আমার খাওয়া হলো না — কর্তৃকারকে ষষ্ঠী।
- দীনে দয়া কর — সম্প্রদান কারকে ‘এ’ বিভক্তি।
- তিলে তৈল হয় — অপাদান কারকে ‘এ’ বিভক্তি।
- গগনে গরজে মেঘ ঘন বরষা — অধিকরণে সপ্তমী।
- গরুতে গাড়ি টানে — কর্তৃকারকে সপ্তমী।
- গাঁয়ে মানে না আপনি মোড়ল — কর্তৃকারকে সপ্তমী।
- গগনে গরজে মেঘ — কর্তৃকারকে শূন্য।
- ঘোড়ায় গাড়ি টানে — কর্তৃকারকে সপ্তমী।
- জলে কুমির ডাঙায় বাঘ — অধিকরণে সপ্তমী।
- তারা ফুটবল খেলে — করণে শূন্য।
- দশে মিলে করি কাজ — কর্তৃকারকে সপ্তমী।
- দুধে ছানা হয় — অপাদানে সপ্তমী।
- দরিদ্রকে ধন দাও — সম্প্রদানে চতুর্থী।
- ধোপাকে কাপড় দাও — কর্মে দ্বিতীয়া।
- ধান থেকে চাউল হয় — অপাদানে পঞ্চমী।
- ধনী দরিদ্রকে ঘৃণা করে — কর্মে দ্বিতীয়া।
- দেশের জন্য প্রাণ দাও — সম্প্রদানে ষষ্ঠী।
- ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক — সম্প্রদান কারকে ‘শূন্য’ বিভক্তি।
- নতুন ধান্যে হবে নবান্ন — করণে সপ্তমী।
- নিজের চেষ্টায় বড় হও — করণে সপ্তমী।
- আকাশে চাঁদ উঠেছে — অধিকরণে সপ্তমী।
- ইটপাথরের বাড়ি বেশ শক্ত — করণে ষষ্ঠী।
- ইটের বাড়ি সহজে ভাঙে না — করণে ষষ্ঠী।
- এ কলমে ভালো লেখা হয় — করণে সপ্তমী।
- ঝিনুকে মুক্তা আছে — অধিকরণে সপ্তমী।
- টাকায় কী না হয়! — করণে সপ্তমী।
- ফুলেতে ভ্রমর এল গুনগুনিয়ে — অধিকরণে সপ্তমী।
- টাকার লোভ ভালো নয় — সম্বন্ধে ষষ্ঠী।
- ডাক্তার ডাকো — কর্মে শূন্য।
- এ জমিতে সোনা ফলে — অধিকরণে সপ্তমী।
- তিলে তৈল হয় — অপাদানে সপ্তমী।
- হুজুর এবার হজে গেছেন — নিমিত্তার্থে সপ্তমী।
- নিপা অঙ্কে কাঁচা — অধিকরণে সপ্তমী।
- ছাগলে কী না খায় — কর্তৃকারকে সপ্তমী।
- জলকে চল — নিমিত্তার্থে চতুর্থী।
- জল পড়ে পাতা নড়ে — কর্তৃকারকে শূন্য।
- জমিতে সোনা ফলে — অধিকরণে সপ্তমী।
- জলের লিখন থাকে না — করণে ষষ্ঠী।
- জীবে দয়া করে সাধুজন — সম্প্রদানে সপ্তমী।
- জ্ঞানে বিমল আনন্দ হয় — করণে সপ্তমী।
অধ্যাপক মোহাম্মদ আফলাতুন, অধ্যক্ষ, হাজারীবাগ সরকারি কলেজ, ঢাকা।


