স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে সামার-২০২৬ সেশনের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়টি ৫টি অনুষদের অধীনে ১৪টি বিভাগে মোট ২৯টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করছে।
ভর্তির প্রক্রিয়া ও যোগাযোগ
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা সরাসরি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ঢাকা ক্যাম্পাসে (৫১, সিদ্ধেশ্বরী রোড, রমনা) যোগাযোগ করতে পারেন। এছাড়াও ভর্তি সংক্রান্ত তথ্য জানতে এবং অনলাইনে আবেদন করতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করা যাবে। ভর্তি অফিসের সাথে সরাসরি যোগাযোগের জন্য ০৯৬১৩-৬২২৬২২ নম্বরে ফোন করা যাবে।
বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য
গবেষণা ও কর্মমুখী শিক্ষা প্রদান, নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাসে স্বল্প পরিসরে ক্লাস শুরু, আধুনিক ও ডিজিটালাইজড ক্লাসরুম, বিনামূল্যে ইন্টারনেট সুবিধা, উন্নতমানের ল্যাব, স্টুডেন্ট জোন, খেলার মাঠ, সমৃদ্ধ লাইব্রেরি এবং আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট তৈরির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি দেশি-বিদেশি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।
সামার-২০২৬ সেশনে প্রোগ্রামসমূহ
স্নাতক প্রোগ্রাম
- ব্যাচেলর অব আর্কিটেকচার
- বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং
- বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
- বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
- ব্যাচেলর অব এনভায়রনমেন্টাল সায়েন্স
- বিএসসি ইন মাইক্রোবায়োলজি
- ব্যাচেলর অব ফার্মেসি
- ব্যাচেলর অব ল
- ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন
- ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ
- বিএসএস ইন ইকোনমিক্স
- বিএসএস ইন জার্নালিজম ফর ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া
- ব্যাচেলর অব আর্টস ইন ফিল্ম অ্যান্ড মিডিয়া
- ব্যাচেলর অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন
স্নাতকোত্তর প্রোগ্রাম
- এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
- মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন
- এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স
- এমএস ইন মাইক্রোবায়োলজি
- মাস্টার অব ফার্মেসি
- মাস্টার অব ল
- মাস্টার অব সায়েন্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন
- মাস্টার অব আর্টস ইন ইংলিশ
- মাস্টার অব আর্টস ইন ইংলিশ (প্রিলিমিনারি ও ফাইনাল)
- এমএসএস ইন ইকোনমিক্স
- এমএসএস ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ
- মাস্টার অব আর্টস ইন ফিল্ম অ্যান্ড মিডিয়া
- মাস্টার অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন
অন্যান্য প্রোগ্রাম
ইউজিসির অনুমোদিত থিয়েটার স্টাডিজ, অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি প্রোগ্রাম এবং স্টামফোর্ড ইনস্টিটিউট অন অ্যাডিকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের অধীনে মাস্টার অব অ্যাডিকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্টাডিজ প্রোগ্রাম চালু করা হচ্ছে। এছাড়াও, জাপানি ভাষা কোর্স ও আইইএলটিএস কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে।
স্কলারশিপ সুবিধা
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শতভাগ পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হচ্ছে।



