পানিসম্পদ মন্ত্রণালয়ে ১৩ থেকে ২০ গ্রেডের চারটি ক্যাটাগরিতে মোট ৩৭টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৮ জুন ২০২৬।
পদসমূহের বিবরণ
১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১০টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ ও বাংলায় ৪৫ শব্দের গতি, কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল (গ্রেড-১৩): ১১,০০০-২৬,৫৯০ টাকা।
২. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২টি। শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল (গ্রেড-১৩): ১১,০০০-২৬,৫৯০ টাকা।
৩. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৯টি। শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমান পাস, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল (গ্রেড-১৬): ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৪. অফিস সহায়ক
পদসংখ্যা: ১৬টি। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমমান পাস। বেতন স্কেল (গ্রেড-২০): ৮,২৫০-২০,০১০ টাকা।
বয়সসীমা
১ মে ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১ ও ৩ নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি
১ থেকে ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা (সার্ভিস চার্জসহ) এবং ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ) জমা দিতে হবে। অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য সব গ্রেডে আবেদন ফি ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ) নির্ধারণ করা হয়েছে।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হবে ১৯ মে ২০২৬, সকাল ১০টা থেকে এবং শেষ হবে ৮ জুন ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।



