জাককানইবিতে ব্যবহারিক ভর্তি পরীক্ষা ১৭ মে শুরু
জাককানইবিতে ব্যবহারিক ভর্তি পরীক্ষা ১৭ মে শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত (জিএসটি) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চারুকলা বিভাগের পরীক্ষা

চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা আগামী ১৮ মে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই বিভাগের সব পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে হবে।

সংগীত বিভাগের পরীক্ষা

সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষা ১৭ মে থেকে ১৯ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রোল নম্বর ১০২১৫২ থেকে ৩১৭৩৬৭ পর্যন্ত পরীক্ষার্থীদের পরীক্ষা ১৭ মে, ৩১৭৮১৯ থেকে ৩৭৭৯০১ পর্যন্ত ১৮ মে এবং ৩৭৭৯৭৪ থেকে ৫২৫০১০ পর্যন্ত পরীক্ষার্থীদের পরীক্ষা ১৯ মে অনুষ্ঠিত হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের পরীক্ষা

নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ব্যবহারিক পরীক্ষাও ১৭ মে থেকে ১৯ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ বিভাগের ১০৩৭০২ থেকে ৩১১১১৩ রোল নাম্বারধারীদের পরীক্ষা ১৭ মে, ৩১১৩১৭ থেকে ৩৭৩৫৮৪ পর্যন্ত ১৮ মে এবং ৩৭৪৫৭৩ থেকে ৫২৫০১০ পর্যন্ত রোল নাম্বারধারীদের পরীক্ষা ১৯ মে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ৯৬৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংগীত বিভাগ এবং নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের কোনো শিক্ষার্থীর একই দিনে জিএসটি অন্তর্ভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে তারা যথাযথ কারণ দেখিয়ে পরীক্ষা চলাকালীন অন্য যেকোনো দিন ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ