বন্ধুর বিয়েতে দাওয়াত না পাওয়ায় রাজবাড়ীতে বিক্ষোভ
বন্ধুর বিয়েতে দাওয়াত না পাওয়ায় রাজবাড়ীতে বিক্ষোভ

‘টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি’ স্লোগানে বন্ধুর বিয়েতে দাওয়াত না দেওয়ার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন কয়েকজন বন্ধু। তারা সবাই এসএসসি ব্যাচ-২০১৫ শিক্ষার্থী।

শুক্রবার (১৫ মে) দুপুরে একদল বন্ধু ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। মহাসড়কের পাশে এমন ব্যতিক্রমী প্রতিবাদ দেখে পথচারী ও যাত্রীদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই গাড়ি থামিয়ে এই মজার দৃশ্য উপভোগ করেন এবং ছবি তোলেন।

তবে বন্ধু শাকিল শেখের বিয়েতে দাওয়াত না দেওয়ায় এই ‘আন্দোলন’ কেবলই অভিমান থেকে। প্রতিবাদ শেষে তারা বন্ধুর নতুন দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও শুভকামনা জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়নাল শেখ, মিশকাত, আলামিন, আশিক, সোহেল, মামুনসহ স্থানীয় আরও অনেক বন্ধু-বান্ধব। বিক্ষোভ মিছিল শেষে করে সন্ধ্যার পর বন্ধুরা একত্রিত হয়ে নৈশভোজ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ