আ.লীগ রাজনীতিতে দেউলিয়া: ভূমি প্রতিমন্ত্রী
আ.লীগ রাজনীতিতে দেউলিয়া: ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ শুধু বিতাড়িতই হয়নি, বরং তারা বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী হাজি ক্যাম্প এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

খাদ্য বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

অনুষ্ঠানটিতে অসহায় মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ এবং মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। নগরীর পাহাড়তলী, খুলশী, আকবর শাহ, হালিশহর ও ডবলমুরিং থানা যুবদল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রীর বক্তব্য

ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল আরও বলেন, চট্টগ্রামে একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে। তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে একজন মানবিক নেতা হিসেবে উল্লেখ করে বলেন, বিএনপি একটি সহনশীল দল। তিনি বলেন, একদিন আগেও জয়বাংলা বলার মুরদ ছিল না, একদিন পরেও নেই। জানাজার সময় যেখানে মানুষ শেষ যাত্রায় কলেমা পড়ে, সেখানে কিছু যুবক জয়বাংলা ধ্বনি দিয়ে কিছু প্রমাণ করতে চাইছে। তারা শুধু বিতাড়িত হয়নি, তারা বাংলাদেশের রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাজনৈতিক দেউলিয়াত্ব প্রসঙ্গ

তিনি বলেন, আমরা চাই না রাজনৈতিক দেউলিয়াত্ব বাংলাদেশে থাকুক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যেন এর কোনো অংশ না হয়। আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে জনপ্রিয়তা বাড়ানো এবং দলের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাবো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানের অন্যান্য বক্তা

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।