ঐতিহাসিক জয়ে শান্তর রেকর্ড: সর্বনিম্ন টেস্টে সর্বোচ্চ জয়
ঐতিহাসিক জয়ে শান্তর রেকর্ড: সর্বনিম্ন টেস্টে সর্বোচ্চ জয়

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। দেশের মাঠে ক্রিকেটের অভিজাত ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের ইতিহাস গড়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। শুধু তাই নয়, পাকিস্তানের বিপক্ষে সবশেষ টানা তিন টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার শেষ হওয়া টাকা টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির পাশাপাশি ফিফটি করে ম্যাচ সেরা হন অধিনায়ক শান্ত।

শান্তর রেকর্ড

অধিনায়ক হিসেবে সবশেষ ১৭ টেস্টের মধ্যে ৭টিতে জয়ের রেকর্ড গড়েন শান্ত। এই রেকর্ড গড়ার পথে শান্ত ছাড়িয়ে যান সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে। সবচেয়ে কম ম্যাচে অধিনায়কত্ব করে বাংলাদেশকে সর্বোচ্চ সাতটি টেস্ট ম্যাচ জেতান শান্ত।

মিরপুর টেস্ট শেষ হওয়ার আগে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সফল ছিলেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। দেশকে নেতৃত্ব দিয়ে মোট সাতটি ম্যাচ জিতিয়েছেন তিনি। এবার পাকিস্তানকে হারিয়ে অধিনায়ক হিসেবে শান্তও জিতলেন সপ্তম টেস্ট।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তবে মুশফিকের চেয়ে অর্ধেক ম্যাচে নেতৃত্ব দিয়েই এই সাতটি ম্যাচ জিতিয়েছেন শান্ত। মুশফিক বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মোট ৩৪টি ম্যাচে। যেখানে সাতটি জয় ও নয়টি ড্রয়ের বিপরীতে আছে ১৮টি হার। এদিকে শান্ত বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মোটে ১৭টি ম্যাচে। এর মধ্যে জিতেছেন সাতটি, ড্র হয়েছে একটি। বাকি নয়টি ম্যাচ তার নেতৃত্ব হেরেছে বাংলাদেশ।

অধিনায়কত্বের পরিসংখ্যান

মুশফিক-শান্তর পর টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সফল সাকিব আল হাসান। ১৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে সাকিব জিতেছে চারটি ম্যাচ। এছাড়া অধিনায়ক হিসেবে তিনটি ম্যাচ জিতেছেন মুমিনুল হক। একটি করে জয়ের দেখা পেয়েছেন হাবিবুল বাশার সুমন, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জয়ের শতকরা হিসাব করলে সবার উপরে অবস্থান মাশরাফি ও লিটনের। কেননা মাত্র একটি ম্যাচে নেতৃত্ব দিয়ে একটিতেই জয় পেয়েছেন তারা। তাই তাদের সফলতার হারও শতভাগ। এই তালিকায় দুই নম্বরে আছেন নাজমুল হোসেন শান্ত। তার জয়ের হার ৪১.১৭ শতাংশ। এদিকে অধিনায়কত্ব করলেও জয়ের দেখা পাননি নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ, খালেদ মাহমুদ, মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল।

শান্তর নেতৃত্বে বাংলাদেশের এই সাফল্য ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি করল। তাঁর অধিনায়কত্বের দক্ষতা ও ব্যাটিং নৈপুণ্য দলকে এনে দিয়েছে ঐতিহাসিক জয়।