শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষা নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন। সকাল থেকে শুরু হয়েছে সুপ্রিম কোর্ট বারের ভোটগ্রহণ। হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। কবে থেকে দেয়া হবে ‘ভিটামিন এ’ ক্যাপসুল, তা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কারিনা কায়সারকে লিভার ডোনেট করবেন তার ভাই। সারাদেশে স্পিডবোটের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন মিলেছে। ময়মনসিংহে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। সবচেয়ে শক্তিশালী নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া।


