সৈয়দপুর থানায় আওয়ামী লীগ নেত্রী আটকে উত্তেজনা
সৈয়দপুর থানায় আওয়ামী লীগ নেত্রী আটকে উত্তেজনা

নীলফামারীর সৈয়দপুর থানায় আটক পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলার কাজী জাহানারা পারভীনকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে এগারোটায় সৈয়দপুর থানায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাজী জাহানারা একটি সালিশ বৈঠকে অংশ নিতে সৈয়দপুর থানায় আসেন। এসময় সেখানে উপস্থিত মহিলা দলের কয়েকজন নেত্রীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে তিনি থানা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে কিছুক্ষণ পর তাকে থানার ভেতরে আটক করে পুলিশ।

আটকের পর উত্তেজনা

আটকের পর থানার সামনে উপস্থিত মহিলা দলের নেত্রীদের সঙ্গে তার ফের তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এসময় তাকে প্রাথমিকভাবে নীলফামারী সদর থানার একটি মামলায় আটক দেখিয়ে নীলফামারীতে নেওয়ার প্রস্তুতি চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশ গাড়িতে তোলার সময় কাজী জাহানারা ‘জয় বাংলা’ স্লোগান দেন। একইসঙ্গে তিনি বলেন, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার।’ এতে উপস্থিত লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সমর্থকদের ভিড়

ঘটনার পরপরই কাজী জাহানারার সমর্থকদের ভিড় জমতে শুরু করে সৈয়দপুর থানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, নীলফামারীর একটি মামলায় তাকে আটক করা হয়েছে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ