দমদমিয়া আলোর পাঠশালার পঞ্চম শ্রেণির ছাত্র আহাম্মদ বড় হয়ে শিক্ষক হতে চায়। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত দমদমিয়া আলোর পাঠশালার পঞ্চম শ্রেণির নিয়মিত ছাত্র আহাম্মদ ভালোভাবে লেখাপড়া শেষ করে একজন আদর্শ শিক্ষক হতে চায়। সে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে চায়। তার ইচ্ছা, তার এলাকার কেউ যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় এবং শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে পড়ে।
আহাম্মদের বাবার অনুভূতি
আহাম্মদের বাবা বলেন, 'আমি দূর প্রবাসে থাকি। আমার ছেলে আমাকে অনেক কিছু বলে। সে জানায়, আমি প্রথম আলো ট্রাস্ট কর্তৃক পরিচালনাধীন স্কুলে পড়ি। কিন্ডারগার্টেন স্কুলের মতোই নিয়মিত ছবি আঁকা, গান, কবিতা আবৃতি, নাটকসহ আরও অনেক প্রোগ্রাম করে থাকে আমাদের স্কুল। আপনারা আমার বাচ্চাগুলোকে মানুষ করতেছেন। আপনাদের জন্য দোয়া করি, প্রথম আলো ট্রাস্টকে ধন্যবাদ জানাই।'
আহাম্মদের স্বপ্ন ও সহযোগিতা
আহাম্মদ জানায়, তার বাবা-মা তাকে তার উদ্দেশ্য পূরণে সব সময় উৎসাহ দিচ্ছে। তার স্কুলের শিক্ষকরাও তার এ স্বপ্ন পূরণে সহযোগিতা করে আসছে। সে বলে, 'আদর্শ শিক্ষক হয়ে আমি সমাজের জন্য কিছু করতে চাই।'
আলোর পাঠশালা থেকে আরও পড়ুন: টেকনাফ, প্রথম আলো ট্রাস্ট, শিক্ষার্থী, শিক্ষাব্যবস্থা।



