শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর
শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর ঘোষণা

শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘এখন ঘরে বসে পুরো পৃথিবী দেখা গেলে পরীক্ষা কেন্দ্রও দেখা সম্ভব। এজন্য শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে।’ শনিবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের রাজশাহী অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মনিটরিংয়ের জন্য ক্যামেরা ব্যবস্থা

মন্ত্রী বলেন, ‘সিসি ক্যামেরায় দেখবো, শ্রেণিকক্ষে শিক্ষক-ছাত্ররা কী করেন। কারণ আমাদের তো মনিটরিং করতেই হবে। কোনও বিকল্প নেই।’ তিনি ব্যাখ্যা করেন, ‘ইলেক্ট্রনিক ডিভাইস বা অন্য কিছু, এগুলো জন্য তো আমাদের ব্যবস্থা নিতে হবে। এবার বেশি কিছু করার দরকার নেই। সিম্পলি আমরা ক্লোজ সার্কিট ক্যামেরার কথা বলেছি। এটা কিন্তু শুধু পরীক্ষার জন্য না।’

তিনি আরও বলেন, ‘আজকে পলিটেকনিকে শিক্ষার্থীরা অভিযোগ করলো, ঠিকমতো ক্লাস হয় না। আবার শিক্ষকরা অভিযোগ করলেন, ছাত্ররা ঠিকমতো ক্লাসে আসে না। ওকে ফাইন। ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাবেন। রেকর্ডিং থাকবে হাতে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষকদের সহযোগিতার আহ্বান

শিক্ষামন্ত্রী তার আগের মেয়াদে নকল বন্ধ করার কথা বলতে গিয়ে বলেন, ‘আমি তো আমেরিকা থেকে শিক্ষক ইমপোর্ট করে নকল বন্ধ করিনি। আপনাদের মাধ্যমেই করেছি, নাকি? এটা প্রমাণিত সত্য যে, সরকারের যদি সদিচ্ছা থাকে শিক্ষকরা সহযোগিতা করেন।’

তিনি বিশ্বাস করেন, ‘শিক্ষকরা আবার আগের অবস্থানে যাবেন। শিক্ষার পরিবেশ ফেরাবেন। সরকারের যদি সহযোগিতা না থাকে, শিক্ষকরা সহযোগিতা করেন না। তাই আমার বিশ্বাস, শিক্ষকরা আবার আগের অবস্থানে যাবেন।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্লাসরুমে উপস্থিতি নিশ্চিতকরণ

মন্ত্রী বলেন, ‘এজন্য আমরা বলেছি প্রতিটি ক্লাসরুমে ক্যামেরা থাকতে হবে। তাহলে আমরা ঢাকায় বসে বা রাজশাহী বসে ক্লাসগুলো দেখতে পারবে, আসলে ক্লাস হচ্ছে কিনা।’ তিনি বলেন, ‘এখন এই কথা শুনে অনেকে বলছে, ছাত্র-ছাত্রীদের ঘাড় ঘোরাতে দেওয়া যাবে না। কেন? ঘাড় ঘোরাতে পারবে না এটা তো কোনও কথা না।’

তিনি বলেন, ‘আমরা বলেছি, ক্লাসরুমে উপস্থিতি থাকে কিনা। শিক্ষক ঠিকমতো আসেন কিনা, ছাত্র ঠিকমতো মনোযোগ দেয় কিনা। এগুলোকে আমরা বিবেচনায় আনবো। সেইসঙ্গে পরীক্ষার হলে সিসি ক্যামেরা থাকবে।’

বাজেট বৃদ্ধির পরিকল্পনা

শিক্ষাখাতে পর্যায়ক্রমে বাজেট বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘এবার প্রধানমন্ত্রী বলেছেন বাজেটে শিক্ষাখাতে পাঁচ পার্সেন্ট দেবেন। হিউজ অ্যামাউন্ট কিন্তু পাঁচ পার্সেন্ট। এই গত বাজেটেই দেখলাম টাকা ফেরত যাচ্ছে। কাজে লাগাতে পারছে না।’

তিনি বলেন, ‘আমি এসে পাঁচ পার্সেন্ট, প্রায় ডাবল হয়ে যাবে বাজেট- এই টাকা কি খরচ করতে পারবো? পারব না। তাই আমরা পর্যায়ক্রমে শিক্ষাখাতের বাজেট বৃদ্ধি করতে চাই।’

সভার আয়োজন ও উপস্থিতি

রাজশাহী মেডিক্যাল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সভার আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন:

  • রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন
  • রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন
  • বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ
  • জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা প্রমুখ

সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম।