জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে পাঁচ পরীক্ষার্থী বহিষ্কার
দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে পাঁচ পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে চারজন ছাত্র ও একজন ছাত্রী। সোমবার (৬ জুলাই) উপজেলার পৌর শহরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে।

পরীক্ষা কেন্দ্রে ইউএনও’র আকস্মিক পরিদর্শন

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষা চলার সময় কেন্দ্র পরিদর্শনে যান দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। এ সময় কয়েকজন পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া যায় এবং একজন পরীক্ষার্থী বাইরে থেকে লিখে আনা উত্তরপত্র ব্যবহারের চেষ্টা করেন।

পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার

ঘটনায় মোট পাঁচ পরীক্ষার্থীকে পরীক্ষার বিধিমালা অনুযায়ী বহিষ্কারের নির্দেশ দেন ইউএনও। বহিষ্কার হওয়া পাঁচজনই উপজেলার সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র জানান, ‘পরীক্ষার বিধিমালা অনুযায়ী ইউএনও’র নির্দেশে পাঁচ পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইউএনও’র কঠোর অবস্থান

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের নকল বা অনিয়মের সুযোগ নেই। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রতিদিনই বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে। এ তদারকি অব্যাহত থাকবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ