প্রাথমিকে গান-চারুকলার শিক্ষক নিয়োগের উদ্যোগ: ববি হাজাজ
প্রাথমিকে গান-চারুকলার শিক্ষক নিয়োগের উদ্যোগ

প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত, চারুকলা ও নাটকের মতো সৃজনশীল বিষয়ে উচ্চশিক্ষিত শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৫ জুন, ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ আয়োজিত ‘রবীন্দ্র-নজরুল উৎসবে’ প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজাজ এ তথ্য জানান।

সংস্কৃতিচর্চায় দক্ষ মানবসম্পদ প্রয়োজন

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষায় শিল্প ও সংস্কৃতিচর্চা বাড়াতে দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ প্রয়োজন। এ লক্ষ্যে মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে একটি কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, ‘আমরা চাই, সঙ্গীত, নাটক ও চারুকলার শিক্ষার্থীরা ভবিষ্যতে শিক্ষক পেশায় যুক্ত হয়ে শিশুদের মানসিক ও সৃজনশীল বিকাশে নেতৃত্ব দিক।’

নতুন পাঠ্যসূচিতে সংস্কৃতি শিক্ষা

প্রাথমিক শিক্ষার নতুন পাঠ্যসূচিতে সংস্কৃতি শিক্ষা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ববি হাজাজ। এর আওতায় শিক্ষার্থীরা আবৃত্তি, কিরাত, বক্তৃতা, সঙ্গীত, নৃত্য, নাটক ও অন্যান্য সৃজনশীল কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে। তিনি বলেন, ‘এটি বিতর্কের বিষয় নয়, বরং শিশুদের সৃজনশীলতা, নৈতিকতা, আত্মপ্রকাশ ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অপ্রয়োজনীয় বিতর্ক না করার আহ্বান

প্রাথমিক শিক্ষায় সংস্কৃতি শিক্ষা অন্তর্ভুক্তির উদ্যোগকে কেন্দ্র করে সৃষ্ট আলোচনার প্রেক্ষিতে প্রতিমন্ত্রী সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘শিশুদের সার্বিক বিকাশের স্বার্থে অপ্রয়োজনীয় বিতর্ক না করে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানাই।’

উৎসবে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ড. অনিমা রায়। এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বাংলা একাডেমির মহাপরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ