সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের গণঅবস্থান, অনিশ্চয়তায় প্রাণ ওষ্ঠাগত
সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের গণঅবস্থান, অনিশ্চয়তায় প্রাণ ওষ্ঠাগত

রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টা থেকে গণঅবস্থান শুরু করেছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক। তাদের দাবি, দ্রুত নিয়োগ ও পদায়ন সম্পন্ন করা হোক।

দীর্ঘ প্রতীক্ষা শেষে অনিশ্চয়তা

আন্দোলনকারীরা জানান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে তারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। সুপারিশপ্রাপ্ত হওয়ার পর নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন এবং মেডিকেল টেস্ট সম্পন্ন করেছেন। এমনকি অনেকে যোগদানের আশায় পূর্বের চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। কিন্তু ফল প্রকাশের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মন্ত্রণালয় নিয়োগ বা পদায়নের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

আন্দোলনকারীরা আরও জানান, এখনো নিয়োগ না হওয়ায় তারা মানসিকভাবে উদ্বিগ্ন। দীর্ঘ নিয়োগ প্রক্রিয়া শেষ করেও অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা। ন্যায্য অধিকার আদায়ে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আড়াই মাসেও নিয়োগপত্র নেই

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ১৪ হাজার ৩৮৪ জনকে নির্বাচিত করা হয়। ফল প্রকাশের পর নিয়ম অনুযায়ী তারা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বাস্থ্য পরীক্ষার সনদ ও ডোপ টেস্ট রিপোর্টসহ প্রয়োজনীয় সব নথিপত্র জমা দেন। কিন্তু আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো নিয়োগপত্র না পাওয়ার অভিযোগ তাদের।

শিক্ষকরা বলছেন, এই অনিশ্চয়তা তাদের পরিবার ও ভবিষ্যৎ পরিকল্পনায় নেতিবাচক প্রভাব ফেলছে। তারা দ্রুত নিয়োগের আশ্বাস চান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ