রেলওয়ের দুই পদে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
রেলওয়ের দুই পদে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশনমাস্টার ও গার্ড গ্রেড-২ পদে মৌখিক পরীক্ষার সময়সূচি, কেন্দ্র ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে। ৭ জুন থেকে সহকারী স্টেশনমাস্টার এবং ২১ জুন থেকে গার্ড গ্রেড-২ পদের মৌখিক পরীক্ষা শুরু হবে। আজ রোববার বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মোট ৬২টি গ্রুপে ভাগ করে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।

পরীক্ষার তারিখ ও সময়

সহকারী স্টেশনমাস্টার: ৭ থেকে ২১ জুন ২০২৬ (ছুটির দিন ব্যতীত), প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হবে।

গার্ড গ্রেড-২: ২১ থেকে ২৩ জুন ২০২৬ (ছুটির দিন ব্যতীত), প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরীক্ষাকেন্দ্র

মহাপরিচালকের কার্যালয় ১৬, আবদুল গণি রোড, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা।

মৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপত্র (সত্যায়িত) জমা দিতে হবে

  • সব শিক্ষাগত যোগ্যতার সনদ।
  • জাতীয় পরিচয়পত্র (নিজ, পিতা ও মাতা)।
  • সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নাগরিকত্ব সনদ।
  • কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদ।
  • প্রবেশপত্র ও আবেদনপত্রের কপি।
  • তিন কপি পাসপোর্ট সাইজের ছবি।

ফলাফলসহ বিস্তারিত দেখুন https://tinyurl.com/yz65zdzj এই ঠিকানায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ