প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) জানিয়েছে, প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল আজ (বৃহস্পতিবার) প্রকাশ করা সম্ভব হচ্ছে না। অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল হাকিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল প্রস্তুত থাকলেও প্রক্রিয়াধীন রয়েছে।
ফল প্রকাশের নতুন তারিখ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফল প্রকাশের জন্য প্রস্তুতি চলছে এবং দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। তবে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।
প্রাথমিকের বৃত্তি পরীক্ষা গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।



