পরীক্ষার আগে প্রার্থীরা ব্যস্ত শেষ সময়ের প্রস্তুতিতে। মোহাম্মদপুর সরকারি কলেজ, ঢাকা, ৩০ জানুয়ারি। ছবি: জাহিদুল করিম।
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর: আন্তর্জাতিক ও জাতীয় বিষয়
প্রস্তুতির অংশ হিসেবে নিচে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো, যা পরীক্ষার্থীদের জন্য সহায়ক হতে পারে।
ইরান সম্পর্কিত প্রশ্ন
১. ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস-আইআরজিসি (IRGC) কত সালে প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯৭৫
- খ. ১৯৭৯
- গ. ১৯৮৫
- ঘ. ১৯৯০
উত্তর: খ. ১৯৭৯
২. নিচের কোনটি ইরানের নিয়মিত বা প্রথাগত সশস্ত্র বাহিনী?
- ক. আর্তেশ (Artesh)
- খ. বাসিজ (Basij)
- গ. কুদস ফোর্স (Quds Force)
- ঘ. ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (IRGC)
উত্তর: ক. আর্তেশ (Artesh)
৩. ইরানের প্রধান সরকারি সংবাদ সংস্থার নাম কী?
- ক. Mehr News
- খ. Tasnim
- গ. IRNA
- ঘ. Fars News
উত্তর: গ. ইরনা–IRNA
৪. ইরানে চলমান মার্কিন অভিযান ‘Operation Epic Fury’ শুরু হয় কবে?
- ক. ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
- খ. ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
- গ. ১ মার্চ, ২০২৬
- ঘ. ২ মার্চ, ২০২৬
উত্তর: খ. ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
৫. যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ইরানের সাম্প্রতিক পাল্টা আক্রমণ কী নামে পরিচিত?
- ক. অপারেশন রাইজিং লায়ন
- খ. অপারেশন আইরন সোর্ড
- গ. অপারেশন ট্রু প্রমিস ৩
- ঘ. অপারেশন ট্রু প্রমিস ৪
উত্তর: ঘ. অপারেশন ট্রু প্রমিস ৪
আন্তর্জাতিক ঘটনাবলী
৬. ‘MILAN ২০২৬’ আন্তর্জাতিক নৌ মহড়া কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
- ক. ভারত
- খ. শ্রীলঙ্কা
- গ. ইন্দোনেশিয়া
- ঘ. মালেশিয়া
উত্তর: ক. ভারত
৭. শ্রীলঙ্কার উপকূলে মার্কিন সাবমেরিন হামলার শিকার ইরানের জাহাজ—
- ক. MV Sabiyt
- খ. IRIS Dena
- গ. IRIS Kharg
- ঘ. Adrian Darya-1
উত্তর: খ. IRIS Dena
৮. ইসরায়েলের সঙ্গে ‘আব্রাহাম অ্যাকর্ডস’ (Abraham Accords)-এ স্বাক্ষরকারী সর্বশেষ রাষ্ট্র—
- ক. তুর্কমেনিস্তান
- খ. সোমালিল্যান্ড
- গ. বাহরাইন
- ঘ. কাজাখস্তান
উত্তর: ঘ. কাজাখস্তান
৯. গ্রিনল্যান্ডে প্রথম ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হিসেবে দূতাবাস চালু করেছে—
- ক. জার্মানি
- খ. ফ্রান্স
- গ. যুক্তরাজ্য
- ঘ. ফিনল্যান্ড
উত্তর: খ. ফ্রান্স
১০. সম্প্রতি ন্যাটো (NATO) জোটভুক্ত কোন দুটি দেশ গ্রিনল্যান্ডে দূতাবাস উদ্বোধন করেছে?
- ক. ফ্রান্স ও জার্মানি
- খ. যুক্তরাজ্য ও ইতালি
- গ. নরওয়ে ও গ্রিস
- ঘ. ফ্রান্স ও কানাডা
উত্তর: ঘ. ফ্রান্স ও কানাডা (এর আগে গ্রিনল্যান্ডের রাজধানী নুউকে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কনস্যুলেট ছিল।)
অর্থনীতি ও বাংলাদেশ সম্পর্কিত প্রশ্ন
১১. IMF কর্তৃক Special Drawing Rights (SDR) সুবিধা প্রবর্তন করা হয় কত সালে?
- ক. ১৯৬৯ সালে
- খ. ১৯৭৩ সালে
- গ. ১৯৭৭ সালে
- ঘ. ১৯৮০ সালে
উত্তর: ক. ১৯৬৯ সালে
১২. বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়া প্রথম দেশ কোনটি?
- ক. যুক্তরাজ্য
- খ. ফ্রান্স
- গ. ইতালি
- ঘ. বেলজিয়াম
উত্তর: খ. ফ্রান্স
১৩. সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকা অনুযায়ী, ২০২৬ সালের সামরিক শক্তি র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান—
- ক. ৩৩তম
- খ. ৪৫তম
- গ. ৩৭তম
- ঘ. ৫৪তম
উত্তর: গ. ৩৭তম
১৪. অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মোট কয়টি অধ্যাদেশ জারি করা হয়?
- ক. ১২৯টি
- খ. ১৩৩টি
- গ. ১৩৯টি
- ঘ. ১৪৫টি
উত্তর: খ. ১৩৩টি
১৫. বাংলাদেশের মানচিত্র প্রথম কে অঙ্কন করেন?
- ক. জেমস রেনেল
- খ. রাধানাথ শিকদার
- গ. সিরিল র্যাডক্লিফ
- ঘ. শিবনারায়ণ দাস
উত্তর: ক. জেমস রেনেল
এই প্রশ্নোত্তরগুলো পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতির অংশ হিসেবে বিবেচনা করা যেতে পারে। আন্তর্জাতিক ও জাতীয় বিষয়ে জ্ঞান বৃদ্ধি করে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সহায়ক হতে পারে।
