৫০তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ: ২৭ এপ্রিল থেকে ৭ মে ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক সময়সূচি প্রকাশ করেছে। সোমবার (২ মার্চ) পিএসসির ওয়েবসাইটে এই সময়সূচি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল থেকে ৭ মে ২০২৬ তারিখ পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চলবে।
বিষয়ভিত্তিক তারিখ ও সময়সূচি
- ২৭ এপ্রিল ২০২৬: বাংলা ভাষা ও সাহিত্য (১১১), সমাজকল্যাণ (৩৬১), পদার্থবিদ্যা (৫১১), যন্ত্রকৌশল (৯০১) ও পরিসংখ্যান (৯৮১)।
- ২৮ এপ্রিল ২০২৬: ইংরেজি (১২১), উদ্ভিদবিদ্যা (৫৮১), মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান (৬২২), হিসাববিজ্ঞান (৭০১) ও স্থাপত্যকৌশল (৯৩১)।
- ২৯ এপ্রিল ২০২৬: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (১৯১), সিরামিক ইঞ্জিনিয়ারিং (৪৯৯), কৃষি ব্যবসা প্রশাসন/কৃষি ব্যবসা ব্যবস্থাপনা (৮০৪), পশুচিকিৎসাবিজ্ঞান (৮৪১) ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিকস (৮৯২)।
- ৩০ এপ্রিল ২০২৬: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (২৮১), রাষ্ট্রবিজ্ঞান (৩৪১), সমাজবিজ্ঞান (৩৫১), ব্যবস্থাপনা (৭৩১) ও কম্পিউটার সায়েন্স (৯৭১)।
- ৪ মে ২০২৬: অর্থনীতি (৩৩১), ফিন্যান্স (৭১১), কৃষি (৮০১), কৃষি অর্থনীতি (৮১১) ও তড়িৎ কৌশল (৮৯১)।
- ৫ মে ২০২৬: রসায়ন (৫৩১), গলিত (৫৫১), প্রাণ রসায়ন (৬০১), বনবিদ্যা (৮৭১) ও রসায়ন প্রকৌশল (১১১)।
- ৬ মে ২০২৬: ফলিত রসায়ন (৫৪১), ফলিত গণিত (৫৬১), প্রাণিবিদ্যা (৫৯১), মেডিকেল সায়েন্স (৭৭১) ও পশুপালন বিদ্যা (৮৩১)।
- ৭ মে ২০২৬: আরবি (১৩১), ইসলামী শিক্ষা (২০১), মার্কেটিং (৭২১), মৎস্যবিদ্যা (৬৫১) ও পুরকৌশল (৮৮১)।
পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের জন্য এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সময়মতো প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।



