শিক্ষামন্ত্রীর ঘোষণা: এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে সাইবার নজরদারি জোরদার
এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে সাইবার নজরদারি জোরদার

এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে সাইবার নজরদারি জোরদার

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে সাইবার নজরদারি জোরদারের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি একই সঙ্গে নির্ধারিত সময়ের আগেই ফল প্রকাশের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন। সোমবার (২০ এপ্রিল) ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন শিক্ষামন্ত্রী।

সাইবার নজরদারি ও ফল প্রকাশের উদ্যোগ

শিক্ষামন্ত্রী বলেন, অনলাইনে যেকোনো ধরনের প্রশ্নফাঁসের চেষ্টা সাইবার নজরদারির মাধ্যমে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, পরীক্ষার ফল ৬০ দিনের আগেই প্রকাশের লক্ষ্যে কাজ করা হচ্ছে। এজন্য পরীক্ষকদের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং খাতা মূল্যায়নে পর্যাপ্ত সময় নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি খাতা মূল্যায়নের পর র‌্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে পরীক্ষকদের কাজ যাচাই করা হবে। এমনকি খাতায় লেখা না থাকলে কোন বাড়তি নম্বর দেওয়া হবে না বলেও জানান তিনি।

দুর্নীতি বিরোধী কঠোর অবস্থান

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। “দুর্নীতি করে ২৪ ঘণ্টাও টিকে থাকা যাবে না,” বলে হুঁশিয়ারি দেন তিনি। পাবলিক পরীক্ষা আইন, ১৯৮১ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এতে পরীক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও জোরদার হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কোচিং সেন্টার ও অন্যান্য ব্যবস্থা

কোচিং সেন্টার প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারের কাছে কোনো কোচিং সেন্টারের স্বীকৃতি বা তালিকা নেই। পরীক্ষা নির্বিঘ্ন করতে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তিনি আরও জানান, এ বছর সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এতে অংশ নেবে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ