যশোর বন্ধুসভার পাঠচক্রে রবীন্দ্রনাথের ‘ছুটি’ গল্প নিয়ে আলোচনা
যশোর বন্ধুসভার পাঠচক্রে ‘ছুটি’ গল্প নিয়ে আলোচনা

যশোর বন্ধুসভার পাঠচক্রের আসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘ছুটি’ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ৬ মে বিকেলে শহরের ঘোপ জেলখানা রোডে প্রথম আলো বন্ধুসভার অফিস কক্ষে এই আয়োজন হয়।

অনুষ্ঠানের সূচনা

প্রচার সম্পাদক নূরনবী হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা…’ কবিতাটি আবৃত্তি করেন বন্ধু দীপান্বিতা সিংহ রায়।

আলোচনায় অংশগ্রহণ

বইটি নিয়ে আলোচনা করেন প্রথম আলো যশোর প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা মনিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ইমন হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপস্থিত অন্যান্যরা

এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতি লাকি রানী কাপড়িয়া, সাধারণ সম্পাদক রাইয়াদ ফেরদৌস, বন্ধু সাইদুর রহমান ও তেহামি আক্তার।

সাধারণ সম্পাদক, যশোর বন্ধুসভা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ