বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন চৌধুরী
বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন চৌধুরী

ঢালিউড অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শুধু অভিনয় দিয়েই নয়, গ্ল্যামার ও ফ্যাশন স্টেটমেন্টেও নিজেকে প্রতিনিয়ত মেলে ধরছেন। সম্প্রতি বেগুনি রঙের শাড়িতে নতুন রূপে নিজেকে হাজির করে রীতিমতো চমকে দিয়েছেন এ অভিনেত্রী। সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে নিজের নতুন লুক প্রকাশ করে আরও একবার ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করেছেন তিনি।

বেগুনি শাড়িতে মেহজাবীনের রাজকীয় আবহ

শুক্রবার (৮ মে) বিকেলে একঝাঁক চোখধাঁধানো ছবিতে নিজেকে মেলে ধরেন অভিনেত্রী। আর তা প্রকাশ হতেই আলোচনায় আসেন তিনি। ছবিগুলোতে মেহজাবীনকে একটি গর্জিয়াস বেগুনি রঙের শাড়িতে দেখা যাচ্ছে। শাড়িতে সোনালি পাড় ও কাজের প্রশংসা না করলেই নয়; সেই সঙ্গে অভিনেত্রী পরেছেন ম্যাচিং ব্লাউজ। আর ব্লাউজের হাতাতে আবার ট্র্যান্সপারেন্ট ফেব্রিক, যা পুরো লুকটিকে আধুনিক ও মার্জিত রূপ দিয়েছে।

গয়না ও হেয়ারস্টাইলে মেহজাবীনের সৌন্দর্য

অলঙ্কার হিসেবে বেছে নিয়েছেন সোনালি রঙের চোকার ও কানের দুল। তার হেয়ারস্টাইলও ছিল বেশ আকর্ষণীয়। চুলে একটি সুন্দর খোঁপা করেছেন মেহজাবীন চৌধুরী। আর সেই খোঁপায় পরা একটি অলঙ্কার তার রূপের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে, যা তার এই পুরো সাজে এক রাজকীয় আবহ তৈরি করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এই পুরো লুকের পেছনে থাকা কারিগরদেরও প্রশংসায় ভাসিয়েছেন মেহজাবীন চৌধুরী। সেই সঙ্গে পোস্ট করা ছবির মন্তব্য ঘরেও একের পর প্রশংসা বইছে ভক্ত-অনুরাগীদের। সব মিলিয়ে ভক্তরা তার সৌন্দর্যেরই তারিফ করেছেন। প্রতিটি কাজেই একটু চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন মেহজাবীন, যা তার ফ্যাশন পছন্দেও ফুটে উঠেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ