ঈদুল আজহায় ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদুল আজহায় ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে ৩১ মে যাত্রার টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। যাত্রীরা রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করছেন।

টিকিট বিক্রির সময়সূচি

রেলওয়ের ঘোষিত সূচি অনুযায়ী, ২২ মে বিক্রি করা হবে ১ জুনের টিকিট, ২৩ মে পাওয়া যাবে ২ জুনের টিকিট, ২৪ মে মিলবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট।

আগের ধাপের টিকিট বিক্রি

এর আগে গত ১৩ মে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন ২৩ মে যাত্রার টিকিট বিক্রি করা হয়। পরে পর্যায়ক্রমে ১৪ মে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে ২৭ মে যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যাত্রীদের সুবিধার্থে রেলওয়ে টিকিট সংগ্রহের জন্য নির্ধারিত ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে। অনলাইনে টিকিট কেনার সময় যাত্রীদের সঠিক তথ্য প্রদান করতে বলা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ