মাদ্রাসা শিক্ষা বোর্ডে চুক্তিভিত্তিক পরামর্শক পদে নিয়োগের সুযোগ
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক পরামর্শক পদে নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদন করতে প্রয়োজন হবে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা। আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ ফেব্রুয়ারি ২০২৬।
চাকরির বিবরণ ও যোগ্যতা
পদের নাম: পরামর্শক (চুক্তিভিত্তিক)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: কোনো সরকারি, স্বায়ত্বশাসিত, আধা স্বায়ত্বশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম এনালিস্ট, প্রোগ্রামার বা কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অন্যূন ৩ বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন। সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন প্রার্থীর বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বেতন ও বয়সসীমা
বেতন: আলেচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
বয়সসীমা: আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে।
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র নিজ হাতে জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬।
এই নিয়োগের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা বোর্ড তার কার্যক্রমে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত করতে চায়। আগ্রহী প্রার্থীদের সময়মতো আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
