কওমি শিক্ষাকে সাধারণ শিক্ষার সমপর্যায়ে আনতে কাজ চলছে: শিক্ষামন্ত্রী
কওমি শিক্ষাকে সাধারণ শিক্ষার সমপর্যায়ে আনতে কাজ চলছে

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, কওমি মাদ্রাসাকে নীতিমালার আওতায় এনে মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিক করার বিষয়ে কাজ চলছে। রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়–সংক্রান্ত সেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কওমি শিক্ষাকে সাধারণ শিক্ষার সমপর্যায়ে আনা

শিক্ষামন্ত্রী বলেন, কওমি শিক্ষাকে এসএসসি ও এইচএসসির মতো সাধারণ শিক্ষার সম পর্যায়ে আনতে মাদ্রাসা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া জিপিএ পাওয়ার অস্থির প্রতিযোগিতা থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বের করে আনতে জেলা প্রশাসকরা সরকারের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বলেও জানান তিনি।

প্রতি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা হল

এ সময় দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। এহছানুল হক বলেন, সমস্যাগুলোর মধ্যে ডিসিরা জানিয়েছেন শিক্ষার্থীদের খেলাধুলার মাঠ নেই, এক্সামিনেশন হল নেই। আমরা তো এবার প্রজেক্ট নিয়েছি প্রত্যেকটি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল করব।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আনন্দঘন শিক্ষার পরিবেশ

তিনি বলেন, ডিসিরা জানিয়েছেন শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না, তারা আনন্দঘন স্কুল চায়। যেটা আমাদের প্রধানমন্ত্রী এজেন্ডার মধ্যে রেখেছেন। লার্নিং উইথ জয়। তাদের লেখাপড়ার কথা বলেছে, কারিকুলামের কথা বলেছে। সেগুলো তো আমরা করছি। তারা মিড ডে মিলের কথা বলেছে। সেগুলো আমাদের এজেন্ডার মধ্যে আছে। আউট অব ৪৬, আমাদের এই ১৮০ ডেজ হানিমুনের পিরিয়ডের মধ্যে ২৯ প্রজেক্ট হচ্ছে। এগুলো ডিরেক্টলি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে ইনভলভ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ