পবিপ্রবিতে ভিসি অপসারণের দাবিতে অবস্থান, বহিরাগতদের হামলায় ১০ আহত
পবিপ্রবিতে অবস্থান কর্মসূচিতে হামলা, আহত ১০

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভিসি ড. কাজী রফিকুল ইসলামের অপসারণের দাবিতে চলা অবস্থান কর্মসূচিতে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এতে শিক্ষক, কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের তালিকা

আহতদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম, ড. আবদুল মালেক, ড. মো. আতিকুর রহমান, ড. নিজাম উদ্দীন, ড. মো. শহিদুল ইসলাম, ড. ননী গোপাল, ড. রিপন চন্দ্র পাল, পরিচালক (অর্থ ও হিসাব) মো. জসিম উদ্দিন এবং কর্মকর্তা নাসরিন আক্তার।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাদের একটি অংশ প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করেন। অংশগ্রহণকারীরা বর্তমান ভিসিকে অপসারণের দাবি জানান। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক হেমায়েত জাহানের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর পরপরই একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায়, চেয়ার ভাঙচুরসহ দুই পক্ষের মধ্যে হাতাহাতি চলছে। এ ঘটনা ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযোগ ও প্রতিক্রিয়া

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অভিযোগ, এ সময় ভিসির সমর্থনে স্থানীয় দুমকি উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব রিপন শরিফের নেতৃত্বে শতাধিক বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করে কর্মসূচিতে বাধা দেয় বলে অভিযোগ ওঠে। আন্দোলনকারীদের দাবি, বহিষ্কৃত উপজেলা যুবদলের সদস্য সচিব রিপন শরীফের নেতৃত্বে আসা বহিরাগতরা, শিক্ষক ও কর্মকর্তাদের ওপর হামলা চালায়। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া, হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ