চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজও বন্ধ ক্লাস-পরীক্ষা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজও বন্ধ ক্লাস-পরীক্ষা

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও পরিবহন সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজ বৃহস্পতিবারও (৯ জুলাই) সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় এবং বিরাজমান জলাবদ্ধতা ও পরিবহন সংকট অব্যাহত থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষার উপর স্থগিতাদেশ ৯ জুলাই তারিখেও বলবত থাকবে।

জলাবদ্ধতা ও পরিবহন সংকট

গত তিন দিনের টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে দেখা দিয়েছে পরিবহন সংকট। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের ক্যাম্পাসে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরীক্ষা স্থগিত

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ জানিয়েছেন, ২১টি বিভাগ ও ইনস্টিটিউটের চলমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে বুধবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। এদিন সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ