নোয়াখালীতে জমি দখল সংঘর্ষে নিহত ১, আহত ২
নোয়াখালীতে জমি দখল সংঘর্ষে নিহত ১, আহত ২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাকিব হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার বিবরণ

শনিবার (৩০ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খানপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন খানপুর এলাকার মোহাম্মদ হানিফের ছেলে। আহতরা হলেন একই এলাকার মোহাম্মদ ইমন (২২) ও মেহরাজ (২১)।

দীর্ঘদিনের দ্বন্দ্ব

স্থানীয় সূত্র জানায়, জমি দখল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এলাকায় মামুন গ্রুপ ও রাকিব গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। শনিবার রাতে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় রাকিব গ্রুপের কয়েকজন গুরুতর আহত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার ও চিকিৎসা

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিব হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত মেহরাজের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে ইমন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের পদক্ষেপ

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ