পশুর চামড়া রাখা নিয়ে সংঘর্ষে আহত ১০
পশুর চামড়া রাখা নিয়ে সংঘর্ষে আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে কুরবানি পশুর চামড়া রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

ঘটনার বিবরণ

বৃহস্পতিবার (২৮ মে) রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার দুর্গাপুর গ্রামের বাঘারবাড়ি পক্ষ ও শরিয়তউল্লাহ পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রথম ঘটনা

বৃহস্পতিবার বিকালে বাঘারবাড়ির মন মিয়ার দোকানের সামনে শরিয়তউল্লাহ গোষ্ঠীর কামাল ও জয়নাল কুরবানি পশুর চামড়া রাখেন। এ সময় চামড়ার রক্ত দোকানের সামনে ছড়িয়ে পড়লে বাঘারবাড়ি পক্ষের আক্তার মিয়া প্রতিবাদ জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাতের সংঘর্ষ

পরে এর জের ধরে রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশের হস্তক্ষেপ

খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে থানার ওসি এ কে এম শফিকুল আলম চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ