চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস চলাচল পুনরায় শুরু
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস চলাচল শুরু

১৮ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাসমালিক, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন।

বৈঠকের সিদ্ধান্ত

জানা গেছে, বৈঠকে চাঁদপুরের হাজীগঞ্জ বলাখালে বাস স্টপেজ নিয়ে সড়ক অবরোধ, হামলা, ভাংচুরের ঘটনা তদন্তসাপেক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, হামলার ঘটনায় ইন্ধনদাতাদের খুঁজতে তদন্ত কমিটি গঠন করা হবে। ঈদ উপলক্ষে মানুষকে কষ্ট না দিয়ে বাস চালু রাখা হবে। ঘটনাগুলোর তদন্ত সাপেক্ষ মামলা, আহতদের সরকারিভাবে চিকিৎসা দেওয়া হবে। মালিক সমিতিসহ শিক্ষক ও সংশ্লিষ্টদের নিয়ে ঈদের পর বৈঠকে স্টপেজ প্রসঙ্গে সিদ্ধান্ত হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্বের ঘটনা

এর আগে, বুধবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বলখাল বাজারে সড়ক অবরোধ করে বোগদাদ ও আইদি পরিবহনের বাস আটকে রাখা হয়। পরে সন্ধ্যায় আটক বাসগুলোতে ভাঙচুর ও হামলা করা হয়। এ ঘটনায় ৩৩টি বাস ভাঙচুর এবং ২০ জন শ্রমিক আহত হন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ