ডেপুটি স্পিকারের নির্দেশে দুর্গাপুরে পরিচ্ছন্ন অভিযান শুরু
ডেপুটি স্পিকারের নির্দেশে দুর্গাপুরে পরিচ্ছন্ন অভিযান

নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি থেকে পৌর শহরের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার ভাগাড়ের কারণে পৌর শহরের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের নজরে আসে।

পরিচ্ছন্নতার উদ্যোগ

এরই ধারাবাহিকতায় দুর্গাপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার (১৯ মে) দুপুরে ডেপুটি স্পিকারের নির্দেশে পৌর যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে পৌর শহরের বাস ও সিএনজি স্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন জমে থাকা ময়লা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়।

সরেজমিন দেখা যায়, বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনার স্তূপ জমে থাকায় আশপাশের বাসিন্দা, পথচারী ও পর্যটকরা চরম দুর্ভোগে পড়ছিলেন। পৌর শহরে নির্ধারিত ডাম্পিং পয়েন্ট না থাকায় দীর্ঘদিন ধরে ওই এলাকাসহ বিভিন্ন স্থানে বর্জ্য ফেলা হচ্ছিল। এতে পরিবেশ দূষণের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে ডেঙ্গু ও নানা রোগের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় বাসিন্দাদের প্রতিক্রিয়া

বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা আলী উসলাম বলেন, এখানে ময়লা থাকায় দুর্গন্ধে রাস্তা দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছিল। অনেকেই অসুস্থ হয়ে পড়তেন। অনেক সময় কুকুরের ঝগড়ার কবলে পড়তে হতো পথচারীদের। আজ পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়ায় আমরা স্বস্তি পেয়েছি।

একই এলাকার বাসিন্দা আমেনা খাতুন বলেন, ময়লার কারণে বাসাবাড়িতে দিনের বেলাতেও কয়েল জ্বালাতে হতো। শিশু ও বৃদ্ধরা প্রায়ই জ্বর ও পেটের অসুখে ভুগতেন। এ উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পৌরসভার পরিকল্পনা

এ বিষয়ে দুর্গাপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, পৌর শহরের বর্জ্য ব্যবস্থাপনার জন্য কয়েকটি জায়গা চিহ্নিত করা হয়েছে। ডেপুটি স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে অল্প সময়ের মধ্যে প্রকল্প গ্রহণের মাধ্যমে স্থায়ী ডাম্পিং পয়েন্ট নির্মাণ করা হবে। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় ফলদ বৃক্ষরোপণের পরিকল্পনাও রয়েছে।