ব্রাহ্মণবাড়িয়া কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া কারাগারে কয়েদির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে তিন মাসের সাজাপ্রাপ্ত কয়েদি মরণ মিয়া (৪০) অসুস্থ হয়ে মারা গেছেন। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সকাল ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিবরণ

নিহত মরণ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের বায়জিদ মিয়ার ছেলে। তিনি ইয়াবা সেবনের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে ছিলেন। গত ৯ মে তিনি কারাগারে আসেন। সোমবার সকালে নাশতা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারাগারের চিকিৎসক ডা. শাখাওয়াত হোসেন তানভীর তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসকের মতামত

কারাগারের চিকিৎসক ডা. শাখাওয়াত হোসেন তানভীর জানান, প্রাথমিক চিকিৎসার পরও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কারাগার কর্তৃপক্ষের বক্তব্য

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার জানান, মরণ মিয়া ইয়াবা সেবনের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ৯ মে কারাগারে আসেন। সোমবার সকালে অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ