৭১-৭২ সংবিধান কারও কাছে পরাজয়ের গ্লানি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ
৭১-৭২ সংবিধান পরাজয়ের গ্লানি: স্বরাষ্ট্রমন্ত্রী

৭১-৭২ সংবিধান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য: ‘পরাজয়ের গ্লানি’ হতে পারে

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ ও ১৯৭২ সালের সংবিধান কারও কাছে পরাজয়ের গ্লানি বলে মনে হতে পারে। তিনি বলেন, ‘‘৭১ এবং ৭২ সংবিধান কেনও ভালো লাগে না আমরা বুঝি। ৭১ এ দেশের স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বিজয় অর্জন, শহীদ রাষ্ট্রপতি জিয়া—সবই এক কাতারে গাঁথা। এদেশের মানুষের সর্বশ্রেষ্ঠ অর্জন বিজয় গাঁথা। তাই কারও কারও জন্য হতে পারে এটা পরাজয়ের গ্লানি।’’

সংসদ অধিবেশনে মুলতবি আলোচনা

রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের আনা ‘জুলাই জাতীয় সনদ-২০২৫ ভবিষ্যতের পথরেখা- একটি রাজনৈতিক সমঝতার দলিল’ শীর্ষক প্রস্তাবের ওপর মুলতবি আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংবিধানে আল্লাহর ওপর আস্থা ফেরানোর ঘোষণা

আলোচনায় সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষে সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস অন্তর্ভুক্ত করেছিলেন, যা বিগত ফ্যাসিস্ট সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্মূল বাতিল করে। আমরা এটি আবার পুনর্বহাল করতে চাই।’’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও জানান, কিছু রাজনৈতিক দলের আপত্তির কারণে বিষয়টি জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। তবে সরকারের ম্যান্ডেট অনুযায়ী এটি পুনর্বহাল করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

‘সংস্কার’ নয়, ‘সংশোধন’ হবে সংসদে

সংবিধানের সংস্কার বা পুনর্লিখন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সংবিধান রহিত হয়, স্থগিত হয় বা সংশোধিত হয়—কিন্তু সংস্কার হয় না। যারা বিদেশ থেকে সংস্কার প্রস্তাব আমদানি করেছেন, তাদের বলতে চাই- যা কিছুই পরিবর্তন হবে তা সংসদেই হবে। সংসদই সর্বোচ্চ সার্বভৌম ক্ষমতা রাখে। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত এ সংসদই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’’

জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ কমিটির প্রস্তাব

সালাহ উদ্দিন আহমদ জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ কমিটির প্রস্তাব করে বলেন, ‘‘জুলাই জাতীয় সনদ ঐতিহাসিকভাবে স্বাক্ষরিত হয়েছে। এটি কীভাবে বাস্তবায়ন করা যায়, তার পদ্ধতি নির্ধারণে সরকারি ও বিরোধী দল মিলে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করতে পারি। যেখানে স্বতন্ত্র সদস্যরাও থাকবেন। আলোচনার মাধ্যমেই জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের অভিপ্রায়কে সংবিধানে ধারণ করব।’’

স্বাধীনতার ঘোষণা ও তফশিল সংশোধন

ইতিহাস বিকৃতির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তথাকথিত কিছু তফশিল যুক্ত করা হয়েছে, যা ইতিহাসের পরিপন্থী। ২৬ ও ২৭ মার্চ শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা বিশ্বস্বীকৃত। সংবিধানে যুক্ত করা মিথ্যা তফশিল ৫, ৬ ও ৭ বিলুপ্তির জন্য সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব রয়েছে এবং আমরাও এতে একমত।’’

এ সময় জুলাই বিপ্লবের শহীদের স্বপ্ন এবং গণঅভ্যুত্থানের আবেগকে সম্মান জানিয়ে দ্রুত সময়ের মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান জানান।

উচ্চকক্ষ ও গণভোট বিতর্ক

উচ্চকক্ষ গঠন প্রসঙ্গে তিনি জানান, ১০০ সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ প্রবর্তনের বিষয়ে তারা ম্যান্ডেট পেয়েছেন। গণভোট নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, গণভোটের মাধ্যমে যে সব প্রশ্ন জনগণের সামনে আনা হয়েছে, তার অনেক কিছুই জুলাই সনদের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। অনেক জায়গায় গোজামিল দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে।

বিচার বিভাগের স্বাধীনতা ও সচিবালয়

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের অঙ্গীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা বিচার বিভাগের কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চাই, কিন্তু সুপারিনিটি চাই না। সার্বভৌম একটাই—সেটা হলো জনগণ এবং এ সংসদ। সুপ্রিম কোর্ট সচিবালয় এবং বিচারক নিয়োগে আমরা শক্তিশালী আইন প্রণয়ন করব, যাতে আর কোনোদিন ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারক হিসেবে দেখতে না হয়।”