প্রবাসফেরত ভাইকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বোনের মৃত্যু
প্রবাসফেরত ভাই দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রবাসফেরত দুই ভাইকে দেখতে গিয়ে চাঁদের গাড়ি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পারভিন আকতার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকালে উপজেলার নানুপুর বাজারের উত্তর পাশে গহিরা-হেয়াঁকো সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভিন আকতার উপজেলার ধর্মপুর ইউনিয়নের আজাদী বাজার এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সালামের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, তার দুই ভাই প্রবাস থেকে ছুটিতে দেশে এসেছেন। তাদের সঙ্গে দেখা করতে তিনি নানুপুর চারালিয়া হাট এলাকায় বাবার বাড়িতে যান। সেখান থেকে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হওয়ার পর নানুপুর বাজারের উত্তর পাশে পৌঁছলে এই দুর্ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম বলেন, হাসপাতালে আনার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ওই নারীকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ