প্লাস্টিক সার্জন সমিতির সভাপতি নির্বাচিত ডা. নাসির উদ্দীন
প্লাস্টিক সার্জন সমিতির সভাপতি ডা. নাসির উদ্দীন

জাতীয় সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন। শনিবার (১৩ জুন) ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির সোসাইটি কনফারেন্স রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে নাসির-আনোয়ার-ইমরান পরিষদের সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন ৯৭ ভোট পেয়ে জয়লাভ করেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ডা. ইমরান চৌধুরী ১০০ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম সম্পাদক পদে ডা. মোস্তাফা আমিন খান ১৩০ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে ডা. অভিজিত সরকার ৯৬ ভোট এবং দফতর সম্পাদক পদে ডা. শাওন বিন রহমান ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন।

উল্লেখ্য, প্যানেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে ডা. সালেক বিন ইসলাম এবং কার্যকরী সদস্য পদে ডা. ইকবাল আহমেদ ও ডা. মো. মিসকাতুজ্জামান নির্বাচিত হন। নির্বাচনে মোট ১৯১ জন ভোটারের মধ্যে ১৬৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ