নিকলীর হাওরে গোসল করতে নেমে গাজীপুরের পর্যটক নিখোঁজ
নিকলীর হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে গাজীপুর থেকে আসা এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে তিনি নিখোঁজ হন। আজ শনিবার দুপুর পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ব্যক্তির পরিচয়

নিখোঁজ শফিকুল ইসলাম (২৮) গাজীপুরের কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি বন্ধুদের সঙ্গে নিকলী হাওরে বেড়াতে এসেছিলেন।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে নিকলী হাওরে বেড়াতে গিয়ে গোসলের জন্য নৌকা থেকে পানিতে লাফ দেন শফিকুল। এ সময় হাওরের স্রোতের পানিতে তলিয়ে যান তিনি। সঙ্গে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার অভিযান

নিকলীর সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে শনিবার দুপুর পর্যন্ত শফিকুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ