গোমস্তাপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক, গুপ্তচরবৃত্তির অভিযোগ বিজিবির
গোমস্তাপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক, গুপ্তচরবৃত্তির অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষন সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে (৫০) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ জুন) বিকালে ১৬ বিজিবির বিবিষন বিওপির সদস্যরা তাকে সন্দেহজনকভাবে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করার সময় আটক করে।

হস্তান্তর ও পরিচয় নিশ্চিতকরণ

সোমবার সন্ধ্যায় তাকে গোমস্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। গোমস্তাপুর থানার ওসি নুরে আলম জানান, ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রবেশ ও ভিক্ষাবৃত্তির তথ্য

বিজিবি আরও জানায়, গত কয়েকদিন আগে তিনি দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় সীমান্ত এলাকায় ভিক্ষাবৃত্তি করছিলেন। বিজিবি তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ