বিএসএফের পুশইন চেষ্টা অব্যাহত, মেহেরপুর ও লালমনিরহাটে ৭ জনকে ঠেলার চেষ্টা
বিএসএফের পুশইন চেষ্টা অব্যাহত, ৭ জনকে ঠেলার চেষ্টা

বাংলাদেশে ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) ঠেলে মানুষ পাঠানোর (পুশইন) চেষ্টা কোনোভাবেই থামছে না। মেহেরপুর ও লালমনিরহাট সীমান্ত দিয়ে আজ শুক্রবারও (১৯ জুন) ৭ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে।

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা

শুক্রবার (১৯ জুন) ভোরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপির খালপাড়া সীমান্ত দিয়ে ৪ জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে সীমান্তের ওপারে ৪ জনকে দেখতে পেয়ে স্থানীয়রা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেয়। বর্তমানে তারা শূন্যরেখায় অবস্থান করছে। পুশইন প্রতিরোধে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। সেই সাথে অনুপ্রবেশ ঠেকাতে পাহারা দিচ্ছে স্থানীয়রাও।

লালমনিরহাটে আরও ৩ জন

এদিকে, লালমনিরহাট পাটগ্রামের কালীরহাট দিয়েও তিনজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধায় সেই চেষ্টা সফল হয়নি। শুক্রবার ভোরে সীমান্তের শূন্যরেখা সংলগ্ন আন্তর্জাতিক সীমানা পিলার ১১৬-এর কাছে ভারতের অভ্যন্তরে এই ব্যক্তিদের অবস্থান করতে দেখেন স্থানীয়রা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয়দের ভূমিকা ও বিজিবির সতর্কতা

স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িপোতা বিওপির খালপাড়া সীমান্তে ভোরের দিকে সীমান্তের ওপারে সন্দেহজনকভাবে চারজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সতর্ক অবস্থান নেন এবং সম্ভাব্য পুশইন ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার করেন। বিজিবির কঠোর অবস্থানের কারণে ওই চারজন বাংলাদেশে প্রবেশ করতে পারেননি বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, ঠেলে দেওয়ার চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। তবে তাদের পরিচয়, জাতীয়তা কিংবা কোথা থেকে আনা হয়েছে সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিজিবির বাধার পর তারা বর্তমানে কোথায় অবস্থান করছেন, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রামবাসীদের সতর্ক নজরদারি

এদিকে সীমান্ত এলাকায় সম্ভাব্য পুশইনের আশঙ্কায় বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও শূন্যরেখার কাছাকাছি অবস্থান নিয়ে সতর্ক নজরদারি চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার তেহট্ট থানার নাটনা বিএসএফ ক্যাম্প অবস্থিত। স্থানীয়দের ধারণা, ওই ক্যাম্পের আওতাধীন এলাকা থেকেই চারজনকে সীমান্তে নিয়ে আসা হয়েছিল। সীমান্তে সাম্প্রতিক সময়ে পুশইনের একাধিক ঘটনার প্রেক্ষাপটে নতুন এই ঘটনাটি উদ্বেগ সৃষ্টি করেছে।

বিজিবির বক্তব্য

৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিরোধ করেছে বিজিবি। কোনো অবৈধ পুশইন বা অনুপ্রবেশ বিজিবি হতে দেবে না।