বড়লেখা সীমান্তে ভারতীয় নাগরিক আটক, কারাগারে প্রেরণ
বড়লেখা সীমান্তে ভারতীয় নাগরিক আটক, কারাগারে

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে মো. আলী হোসেন (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগের দিন বুধবার (১৭ জুন) মধ্যরাতে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়।

আটককৃতের পরিচয়

আটককৃত আলী হোসেন ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার দক্ষিণ কেফটি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

অভিযানের বিবরণ

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদক চোরাকারবারির অবৈধ অনুপ্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখার বিওসিটিলা বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে সীমান্ত পিলার ১৩৮৯/এম থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবকুণ্ড এলাকা থেকে আলী হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ভারতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী হোসেন সীমান্ত চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেন যে, মোবাইল ফোনের ডিসপ্লে ব্যবসার কাজে তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

আইনি প্রক্রিয়া

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সীমান্ত চোরাচালানের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, বিজিবির সোপর্দ করা আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সে চোরাচালানের সঙ্গে জড়িত। তিনি প্রায় সময় অবৈধভাবে বাংলাদেশে আসা যাওয়া করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ